ভেরিকোসিল অপারেশন?

আমার বয়স 22 বছর। ভেরিকোসিল অপারেশন সাধারণ সার্জারির মাধ্যমে করলে কি কোন রিস্ক আছে?  নাকি ল্যাপোরস্কপি সার্জারির মাধ্যমেই করতে হবে?( ল্যাপোরস্কপি দিয়ে অপারেশন করতে কত টাকা খরচ হতে পারে আনুমানিক)। যদি আরও এক বছর পর করি তাহলে কি সমস্যা হবে ?
4565 views

1 Answers

আপনি যদি এক বছর পরে সার্জারি করাতে চান তাহলে প্রাথমিকভাবে আপনাকে মেডিসিন প্রদান করা হবে সমস্যাটি দমিয়ে রাখার জন্য।  এভাবে অপেক্ষা না করে আপনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে  সার্জারি করে নিন।  আর ভেরিকোসিল সাধারণত ল্যাপ্রোস্কপির মাধ্যমেই করা হয়, এক্ষেত্রে কোনো রিস্ক নেই।  সাধারণ সার্জারি না করাই উত্তম। ল্যাপ্রোস্কপিতে অপারেশন খরচ পড়বে ২৫-৩০ হাজারের মত। সরকারীতে আপনি ১৫ হাজারের মধ্যে এটি করাতে পারবেন। বেসরকারিতে হাসপাতালের মান বিচারে টাকা বাড়তে পারে সেক্ষেত্রে ২৫-৩০হাজার কিংবা তার বেশি লাগতে পারে।

4565 views Answered

Next steps