সিনকারা সিরাপের দাম কত?
সিনকারা সিরাপের দাম কত।এটা খেলে মুখ চোখ ফুলে যাই নাকি। তাছারা হঠাৎ মোটা হয়ে যাই নাকি। পুরো ফিট হতে কয় মাস সময় লাগবে এবং কয়টা সিরাপ খেতে হবে কয় বেলা। যারা ব্যবহার করে সুফল পেয়েছেন শুধু তারাই লিখবেন। কেননা অনেক সদস্য আছে যারা ব্যবহার না করে ও লিখে। তাই যারা ব্যবহার করেছেন তারাই লিখবেন। ধন্যবাদ?
2 Answers
সিনকারা সিরাপ বিভিন্ন সাইজের রয়েছে। ৪৫০মি.লি. সিনকারা সিরাপের বোতলের দাম ২০০ টাকা এবং ১০০মি.লি. এর দাম ৬০টাকা। এই সিরাপের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বিধায় চোখ-মুখ ফুলে যাওয়ার কোন প্রশ্ন-ই আসেনা। আর হ্যাঁ, এই ঔষধটি মোটা হওয়ার জন্য নয়। আমাকে ঔষধটি দেয়া হয়েছিলো শারীরিক দুর্বলতা এবং রক্ত শুন্যতা দূর করতে। এই সিরাপ টি সাধারণত যেসব কারণে পান করা হয় তা হলো, ভিটামিনের অভাব দূর করতে। শরীরের দূর্বলতা দূর করতে। শরীরকে ফিট রাখতে। গর্ভবতী মায়ের জন্য এই সিরাপ খুবই উপযোগী। কয় বোতল খেতে হবে সেটা নির্ভর করছে আপনার সমস্যা কতো বড় তার উপর। আর সমস্যা নির্ধারণ এবং ঔষধের জন্য ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ।
- 450ml- 200/-
- 225ml-120/-
- 100ml-60/-
এইটি খেলে চোখ-মুখ ফুলে উঠেনা বা আপনার কোনো সমস্যাও হবেনা।এইটাতে কোনো পার্শ প্রতিক্রিয়া নেই। এইটি বিভিন্ন ফলমূলের থেকে তৈরি যা আপনার শরীরের ভিটামিন ও খনিজ লবন এর ঘাটতি পূরোন হবে । অপুষ্টি জনিত রোগ থাকলে তা এই সিরাপ দ্বারা নিরাময় করা সম্ভব। বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ হার্বস এর নিযার্স যা শত শত বছর শক্তির যোগান উদ্দীপনা, স্নায়ু ও পেশীর বল বর্ধক হিসেবে ব্যবহত হয়ে আসছে। এটি একটি উত্তম শক্তিবর্ধক ঔষধ। 3-4 মাস নিয়মিত খেলেই আপনি সুফল পাবেন ইনশাআল্লাহ
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy