3 Answers
জাতীয়তাবাদ বলতে নিজ দেশের প্রতি ভালোবাসাকে বোঝায় । আর এক ধরণের জাতীয়তাবাদ আছে সেটিকে উগ্র জাতীয়তাবাদ বলে।এই জাতীয়তাবাদ হল নিজ দেশের প্রতি অত্যাধিক ভালোবাসা এবং অন্য দেশের মানুষদেরকে দেখতে না পারা
উইকিপিডিয়া মতে, জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয়, এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়। জাতীয়তাবাদ একটি জাতির সংস্কৃতি রক্ষার্থে ভূমিকা পালন করে এবং জাতির অর্জনসমূহকে সামনে তুলে ধরে। এসব বিষয় বিবেচনা করলে, জাতীয়তাবাদ ইতিবাচক ও নেতিবাচক দুইই হতে পারে।
জাতীয়তাবাদ: ইংরেজি 'Nationality'শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জাতীয়তা আর জাতি বা জাতীয়তা থেকেই জাতীয়তাবাদের ধারণা প্রসার লাভ করেছে। সংক্ষেপে বালা যেতে পারে জাতীয়তাবাদ হলো মানুষের আত্মিক ও মানসিক চিন্তাচেতনার ফসল।
প্রামাণ্য সংজ্ঞা: জন স্টুয়ার্ট মিল এর ভাষায়, "মানবজাতির সে অংশকে জাতীয়তাবাদী জনগোষ্ঠী আখ্যা দেয়া যায় যদি তারা নিজেদের মধ্যে পারস্পরিক সহানুভূতির দ্বারা আবদ্ধ হয়, স্বেচ্ছায় পরস্পরের সাথে সহযোগিতা করে এবং নিজেদের একাংশের দ্বারা পরিচালিত সরকারের অধীনে ইচ্ছা প্রকাশ করে।"
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy