1 Answers

শীতকালে বৃষ্টি কম হওয়ার কারন আবহাওয়ার বিভিন্ন নিয়ামক রয়েছে। জলীয়বাষ্প হলো এই নিয়ামকগুলোর একটি। জলীয়বাষ্প বৃষ্টিপাতের জন্য দায়ী। বায়ুতে আর্দ্রতা বেশি থাকলে। অর্থাৎ জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলে বৃষ্টি হয়। শীতকালে বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। শীতকালে সূর্য বাংলাদেশের দক্ষিণে খাড়াভাবে কিরণ দেয়। তাই সেখানে বায়ুচাপ কম থাকে। অন্য দিকে, বাংলাদেশের উত্তরে বেশ শীত এবং বায়ুচাপ বেশি। তাই শীতকালে বাংলাদেশের উত্তর দিক থেকে বায়ু দক্ষিণ দিকে প্রবাহিত হয়। এই বায়ু স্থলভাগ থেকে আসে বলে এতে জলীয়বাষ্প কম থাকে। এ জন্য শীতকালে বায়ু শুষ্ক থাকে, তাই বৃষ্টিপাত কম হয়।

1741 views Answered

Related Questions

Next steps