1 Answers

উলিপ্রিস্টাল এসিটেট মহিলাদের জন্য একটি জরুরী জন্মনিরােধক যাহা অরক্ষিত যৌন মিলনের ১২০ ঘণ্টার মধ্যে গ্রহণ করলে গর্ভধারণ রােধ করা যায়।  নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট হিসেবে ব্যবহার করা উচিত নয়। প্রতিটি ট্যাবলেটে আছে উলিপ্রিস্টাল এসিটেট আই এন এন ৩০ মি.গ্রা,। উলিপ্রিস্টাল এসিটেট একটি সিলেক্টিভ প্রােজেস্টেরন রিসিপ্টর মডুলেটর গ্রুপের ঔষধ। টিউলিপ' একটি মুখে খাওয়ার ইমার্জেন্সী জন্মনিরােধক ট্যাবলেট। ইমার্জেন্সি জন্মনিরােধক এমন একটি পদ্ধতি যা অরক্ষিত সহবাসে ডিম্বানু ও শুক্রানুর নিষিক্তকরণ প্রতিরােধ করে।

কখন ইমার্জেন্সি জন্মনিরােধক ব্যবহার করবেন?

  •  অরক্ষিত সহবাসের পর এই জন্মনিরােধক ট্যাবলেট ১২০ ঘণ্টার মধ্যে ব্যবহার করতে হবে। নিম্ন লিখিত কারণে ইমার্জেন্সি জন্মনিরোধক ব্যবহার করা বাঞ্ছনীয়।
  •  সহবাসের সময় আপনি বা আপনার সঙ্গী যদি কোন জন্মনিরােধক পদ্ধতি ব্যবহার না করেন।
  •  যদি আপনি পরপর তিন দিন বা ততােধিক নিয়মিত জন্মনিরােধক ট্যাবলেট খেতে ভুলে যান। 
  •  যদি সহবাসের সময় আপনার সঙ্গী কনডম সঠিকভাবে ব্যবহার না করে থাকেন অথবা কনডম ফেটে গিয়ে থাকে।
  •  যদি আপনার জরায়ুতে অবস্থিত জন্মনিরোধক (আই,ইউ,ডি) স্থানচ্যুত হয়ে থাকে।
  •  যদি যােনিতে অবস্থিত ডায়াফ্রাম অথবা জন্মনিরোধক ক্যাপ সরানাে হয়ে থাকে।
  •  যদি আপনি মনে করেন যে, coitus interruptus অকার্যকর হয়েছে এবং Rhythm method অনুসরণ কালীন সময়ে যদি সহবাস করে থাকেন।
  •  ধর্ষনজনিত কারণ।

Peuli Tablet সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে Peuli

3334 views