স্নাতক (সম্মান) শ্রেণী বা স্নাতকোত্তর পরে এমন কোন ডিগ্রি অাছে কি যেটা করা যাবে হোক সেটা জেনারেল বা মেডিক্যাল?
অামি বাংলা নিয়ে অনার্স করছি ২০২১ এই ফাইনাল পরীক্ষা দেবো।
অামি জানতে চাচ্ছি যে সম্মান শ্রেণী বা স্নাতকোত্তর পরে এমন কোন ডিগ্রি অাছে কি যেটা করা যাবে হোক সেটা জেনারেল বা মেডিক্যাল। যেমন দু বছর বা এক বছর কিংবা ৩ বছর কোন কোর্স বা ডিগ্রি করতে পারব কি। বা ইংরেজির ওপর অার কোন কোর্স বা ডিগ্রি করতে পারব কি? অামার ইংরেজি বিষয়ে ইন্টারেস্ট বেশি।
1 Answers
স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করা মানেই যে আপনার অন্য কোনো ডিগ্রি লাভের সুযোগ নেই, তা কিন্তু নয়। বরঞ্চ বিভিন্ন বিষয়ে ডিগ্রি লাভের সুযোগ রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এল.এল.বি. অর্থাৎ আইনে স্নাতক ও বি.বি.এ. অর্থাৎ ব্যবসায় প্রশাসনে স্নাতক। তারপর এগুলোর উপরও স্নাতকোত্তর করা যায়, যেমন এল.এল.বি. লাভের পর এল.এল.এম. এবং বিবিএর পর এমবিএ করা যায়। আপনি সরাসরি এল.এল.বি. ও এমবিএ কোর্সেও ভর্তি হতে পারেন। জেনারেল বিষয়গুলোতে সরকারি ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের উপর সান্ধ্য কোর্স করানো হয়। আর্টস ও কমার্সের বিষয়গুলোর কোর্সে ভর্তি হওয়া সহজ হলেও বিজ্ঞানের বিষয়গুলোর কোর্সে ভর্তি হওয়া কঠিন। আর মেডিকেল বিষয়গুলোর উপর ডিপ্লোমা ও নার্সিং ডিগ্রিও লাভ করতে পারেন।
আর ইংরেজির প্রতি আপনার আগ্রহ থাকায় আপনাকে উক্ত কোর্সগুলোতে ইংরেজি বিষয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করতে বলব। ESL বা ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোর্স ঢাবি থেকেও করা যায়। সুতরাং অনেক সুযোগ আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy