1 Answers
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বিজ্ঞান পত্রিকা হচ্ছে বিজ্ঞান চিন্তা । প্রাথমিক শ্রেণী থেকে শুরু করে ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা এই ম্যাগাজিনটি পড়ে থাকে। এটি সকল বিজ্ঞানপ্রেমী ছাত্র-ছাত্রীদের জন্য অনন্য একটি পত্রিকা। বিজ্ঞান চিন্তা বর্তমানে বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত জার্নালে পরিণত হয়েছে। প্রথম আলোর উপস্থিতিতে 2016 সালে বিজ্ঞানচিন্তা প্রথম প্রকাশিত হয়। সেই প্রকাশের পর থেকেই এখন পর্যন্ত বিজ্ঞান ছাত্র-ছাত্রীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন হিসেবে টিকে আছে।
- ম্যাগাজিনটি প্রতিমাসে বের হয় তবে এর কিছু বিশেষ সংখ্যা আছে। যেগুলো কিছু ইভেন্ট এর উপর নির্ভর করে বের হয় যেমন এ বছর নোবেল প্রাইজ কোন কোন বিজ্ঞানী পেয়েছেন, কি নিয়ে গবেষণা করে পেয়েছেন, কি বের করেছেন এগুলো নিয়ে বের করা হয় থাকে।
- এই ম্যাগাজিনের বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার কারণ বিজ্ঞানচিন্তার কাছে পাঠকের প্রশ্ন পাঠানো যায় এবং সেই প্রশ্নের উত্তর পরবর্তী মাসের বিজ্ঞান চিন্তা তে প্রকাশ করা হয় উত্তর সহ । এই উত্তরগুলো দিয়ে থাকেন বিভিন্ন ইউনিভার্সিটি এর প্রফেসর গণ। শুধু দেশি প্রফেসরই না বাইরের দেশের ও প্রফেসর গণ প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আর লেখক হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান শাখায় পড়ুয়া শিক্ষার্থীরা।
- বিজ্ঞানচিন্তার আরো কিছু চমক আছে শুধু বিজ্ঞানী এর বিষয় পদার্থবিজ্ঞান জীব বিজ্ঞান রসায়ন মহাকাশ বিজ্ঞান প্রযুক্তি বিজ্ঞান রোবটিক্স ছাড়াও বিজ্ঞানের শব্দের খেলা , গণিত অলিম্পিয়াডের প্রশ্ন উত্তর এবং গণিতের কিছু মজার ধাঁধা প্রতি মাসের বিজ্ঞান চিন্তা তেই পাওয়া যায় ।
- পাঠকদের পুরস্কার পাওয়ার একটি অপশন রয়েছে।বিজ্ঞানচিন্তার সর্বশেষ কয়েকটি পাতায় বিজ্ঞান বিষয়ক অনেকগুলো কুইজ দেওয়া হয় এবং সেগুলোর উত্তর পাঠালে সঠিক উত্তর কারীকে রকমারি থেকে বই পুরস্কার দেওয়াও হয়।
বিজ্ঞান চিন্তা বাদেও অনেকগুলো বিজ্ঞান ম্যাগাজিন আছে। তবে সেগুলো বর্তমানে বিজ্ঞানচিন্তার কারণে তেমন চলছে না ।জিরো টু ইনফিনিটি, ব্যাপন, ব্যাঙ্গাচি, বিজ্ঞানযাত্রা এরকম আরো অনেক বিজ্ঞান ম্যাগাজিন আছে । সেগুলোর লেখক ও প্রায় বিজ্ঞানচিন্তার লেখক রাই লিখে থাকতেন । কিন্তু বিজ্ঞানচিন্তা আসার পর লেখকরা বিজ্ঞান চিন্তা লেখায় মনোযোগ দেন এবং তাতে বাকি ম্যাগাজিনগুলো লেখা ছাপানো বন্ধ হয়ে যায়। তারপরেও বর্তমানে আবার জিরো টু ইনফিনিটি, আর ব্যাঙ্গাচি চলছে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy