দ্রুত পরামর্শ চাচ্ছি?

আমি আজ বাড়ি ফোনে একটু রাগারাগি ও উত্তেজনক ভাবে কথা বলছি। কথা বলা শেষে আমার শরীরে ভিতর কেমন যেনো লাগতেছে।  আমার ঘুম আসতেছে না, ঘুমাতে গেলেই মনে হচ্ছে আমার স্টোক বা হার্ট অ্যাটাক হবে। খুব ভয় লাগতেছে। মনে কিছু একটা হয়ে যাবে। আমার বয়স ২৫ বছর। আমার মাঝে এরকম সমস্যা  হয় শরীরে একটু কিছু হলেই এটাকে অনেক বড় করে  দেখি, কোন কিছুই ভালো লাগে না,,আমার এখনো মনে হচ্ছে আমার কিছু একটা হবে। আমি এখন কিছু বুঝতে পারতেছি না কি করব। এমন জায়গায় আছি এখন কোন ডাক্তারের কাছে যেতে পারতেছি না। এখন কি করতে পারি খুব জরুরী ভাবে পরামপরামর্শ চাচ্ছি।  
2813 views

2 Answers

আপনি আগে নিজের মাথা ঠান্ডা করুন । আপনি উত্তেজিত হবেন না । blood pressure মেপে দেখুন । যদি বাড়ে তবে ওষুধ খান ॥ মাথা ঠান্ডা করে ঘুমাতে চেষ্টা করুন । সব ঠিক হয়ে যাবে । 

2813 views Answered

অতিরিক্ত রেগে যাওয়া কিংবা উত্তেজিত হয়ে যাবার ফলে স্নায়ুবিক সমস্যা দেখা দেয়। তখন শরীর দুর্বল লাগা ছাড়াও হাত পা কাপার সমস্যা দেখা দেয়।কাজেই এটা নিয়ে এত ব্যস্ত কিংবা আতংকিত না হয়ে নিজেকে শান্ত রাখুন,ঘুমানোর চেষ্টা করুন। যা হয়েছে তা স্বাভাবিক ভাবে নেবার চেষ্টা করুন এবং নিজে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসুন। আপনি গোসল করে নিন এবং এই ব্যায়ামটি করুনঃবুক ভরে গভীর নিশ্বাস নেয়া, সেটাকে কিছুক্ষণ ধরে থাকা, কিছুক্ষণ পর বাতাস ছেড়ে দেয়া। দেখুন এতে ভাল ফল পাবেন।

2813 views Answered

Next steps