1 Answers

রাসূল (সঃ) ও সাহাবীদেরকে ষষ্ঠ হিজরীতে মসজিদে হারামের তাওয়াফ থেকে বাধা দেওয়া হয়েছিল। এটিই ছিল মুসলমানদের ইতিহাসে কুরাইশদের সাথে প্রথম মক্কায় প্রবেশে বাধা।


ঘটনা হচ্ছে, ষষ্ঠ হিজরীতে রাসূল স্বপ্নে দেখলেন যে, তিনি সাহাবীদেরকে নিয়ে কাবা ঘর তওয়াফ করছেন। যেহেতু নবীদের স্বপ্নও ওহী, সেহেতু তিনি ১৪০০ মতান্তরে ১৫০০ সাহাবী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন। 


মক্কার কুরাইশগণ রাসূল (সঃ) ও সাহাবীদেরকে মক্কায় প্রবেশ করতে বাধা দিলে সাহাবীরা হুদায়বিয়া প্রান্তরে শিবির স্থাপন করেন৷ তুমুল বাক-বিতন্ডার পর রাসূল (সঃ) কুরাইশদের সাথে একটি সন্ধি করেন। সন্ধি অনুপাতে পরবর্তী বছর রাসূল (সঃ) ও সাহাবীগণ 'কাযা উমরাহ' সম্পন্ন করেন। 

2913 views Answered

Next steps