পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করতে কত সময় লাগে?
আমি নতুন পােসপোর্ট করতে চাই এ জন্য পুলিশ ক্লিয়ারেন্স করবো কিন্তু কত দিন সময় লাগবে জানি না, এ সম্পর্কে কোন পোষ্ট পাইনি নেটে। কেউ যদি জানেন তবে বললে উপকৃত হতাম.....
1 Answers
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি ১৫-৩০ দিনের ভিতর করতে পারবেন। যদি দ্রুত প্রয়োজন হয় তাহলে কিছু অর্থ খরচ করলেই দ্রুত পেয়ে যাবেন।
পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পেতে নিন্মুক্ত নিয়ম অনুযায়ী আবেদন করুন। তাছাড়াও এলাকার অভিজ্ঞ লোকের পরামর্শ গ্রহণ করতে পারেন।
সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা বরাবর উল্লেখিত কাগজপত্রসহ আবেদন করতে হবে।
আবেদনের নমুনা কপি-
বরাবর পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।
বিষয়ঃ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন।
জনাব বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারীর এই মর্মে আবেদন করিতেছি যে, আমি/ আমার ... ... ... ... ... ... ... ... ... ... এর বিদেশ যাওয়া/ স্থায়ীভাবে বসবাস করার ... ... ... ... ... ... ... ... ... ... জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন। আমি/আমার ... ... ... ... ... ... ... ... ... ... এর পাসপোর্ট অনুযায়ী বৃত্তান্ত নিম্নরূপ নাম... ... ... ... ... ... ... ... ... ... পিতা/স্বামী ... ... ... ... ... ... ... ... ... ... ঠিকানা ... ... ... ... ... ... ... ... ... ...পাসপোর্টের নম্বর... ... ... ... ... ... ... ... ... ইস্যুর তারিখ... ... ... ... ... ... ... ... ... ... মেয়াদ উর্ত্তীণের তারিখ... ... ... ... ... ... ... ... ... ... ..স্থান ... ... ... ... ... ... ...
অতএব, মহোদয়ের নিকট আবেদন এই যে, আমি যাতে পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারি তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে মর্জি হয়।
তারিখ-
সংযুক্ত: ১। পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত) ২। ব্যাংক চালানের মূলকপি।
বিনীত নিবেদক ... ... ... ... ... ... ঠিকানা:-... ... .... ... ফোন নং.... ... ... ... .
(সংগৃহিত)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy