আমি অবিবাহিত কিন্তু আমার এনআইডি কার্ডে বিবাহিত আসছে এবং একটি মেয়ের নাম উল্লেখ রয়েছে। আমি এটা সংশোধন করতে চাই। সে ক্ষেত্রে অনলাইনে রেজিষ্ট্রেশন করছি। এডিট অপশন থেকে নিয়ম অনুযায়ী কয়েকটি ধাপ এডিটও করেছি। কিন্তু টাকা জমা দেওয়ার  সিস্টেম বুঝতেছিনা। ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে কিন্তু আমি অনলাইনেই জমা দিতে চাচ্ছি এটা কী সম্ভব? আর এই সমস্যা জন্য কী কী ডকুমেন্টস স্ক্যান করে দিতে হবে? প্লীজ জানাবেন।।


2234 views

1 Answers

আপনি প্রথমে আপনার একাউন্ট লগইন করবেন এর পর আপনার প্রোফাইলে গিয়ে ইডিট অপশনে ক্লিক করবেন।এবং ক্লিক করলেই নিম্নের নোটিশ টি আসবে।

আপনি যদি জাতীয় পরিচয়পত্র সংশোধন করাতে চান বা পূণরায় পেতে চান সে ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পরিমান ফি প্রদান করতে হবে। সংশোধন বা পূণরায় পেতে ফি এর পরিমান এই লিঙ্ক https://services.nidw.gov.bd/fees/fee_calculate এর মাধ্যমে জানা যাবে।
ফি প্রদানের নূন্যতম ৩০ মিনিট পর আপনি সংশোধন বা হারানোর জন্য আবেদন করতে পারবেন। ফি নিম্নোক্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা যাবে।

১. ডাচ্-বাংলা ব্যাংক এবং রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
২. ওয়ান ব্যাংক লিমিটেড এবং ওকে ওয়ালেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
৩. ট্রাষ্ট ব্যাংক লিমিটেড এবং টি-ক্যাশ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।
৪. মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেড।
৫. বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর মাধ্যমে।

উক্ত ব্যাংকিং এর মাধ্যমে টাকা জমা দিয়েতে পারবেন। এর পর নোটিশে  দেওয়া লিঙ্ক থেকে জাবতীয় তথ্য দিয়ে সাবমিট করেই ফরম পূরন করতে পারবেন।

2234 views

Related Questions