1 Answers
প্রোপিন থেকে নিম্নোক্ত উপায়ে প্রোপানোয়িক এসিড উৎপন্ন করা যায়।
১.প্রথমে প্রোপিনের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড/হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করে ক্লোরো প্রোপেন উৎপন্ন হয়।
CH3CH2CH=CH2 +HCL→CH3CH2CH2CL(ক্লোরো প্রোপেন)
২.উৎপন্ন ক্লোরো প্রোপেনকে জলীয় ক্ষার দ্বারা আদ্র বিশ্লেষণ করলে প্রোপানল উৎপন্ন হয়।
CH2CH2CH2CL+NaOH(aq)→CH3CH2CH2OH(প্রোপানল)+NaCL
৩.প্রোপানলকে অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট(গাঢ়H2SO4+KMnO4)/জায়মান অক্সিজেন([O])দ্বারা জারিত করলে প্রোপান্যাল উৎপন্ন হয়।
CH3CH2CH2OH+[O]→CH3CH2CHO(প্রোপান্যাল)
৪.প্রোপান্যাল্কে আবার অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট (গাঢ় H2SO4+ KMnO4)/জায়মান অক্সিজেন([O] )দ্বারা জারিত করে প্রোপানোয়িক এসিড উতপন্ন হয়।
CH3CH2CHO+[O]→CH3CH2COOH(প্রোপানোয়িক এসিড)