কলেজ ভর্তি?

আমি ২০১৮ সালের এস এস সি তে সাইন্চ থেকে গোল্ডেন এ+ পেয়েছি, বাংলা ১ম-৯০ নাম্বার বাংলা ২য়-৯০ ইংরেজি ১ম-৮০ ইংরেজি ২য়-৮৪ সাধারন গনিত-৮১ ইসলাম-৯১ বাংলাদেশ ও বিশ্ব-৮৮ রসায়ন-৮৩ পদার্থ -৮১ জীবববিঙ্গন -৯৪ উচ্চতর-৯০ শারিরীক শিক্ষা-৯৮ ক্যারিয়ার-৫০ তথ্য যোগাযোগ প্রযুক্তি-৪৮ সর্বমোট নাম্বার ১১৪৮। আমার গড় নাম্বার ৮৮.৩১ তাহলে আমি ঢাকা এবং রাজশাহী মধ্যে যে সকল ভালো কলেজে ভর্তি হতে পারবো।চয়েজ দিতে পারবো।প্লিজ আমাকে ইকটু এই রেজাল্টে ভর্তির কলেজ গুলোর নাম বলুন।ঢাকা এবং রাজশাহিতে
#শিক্ষা+শিক্ষা প্রতিষ্ঠান #সাধারণ জ্ঞান
2801 views

2 Answers

ঢাকার মধ্যে সেরা কলেজ গুলোর তালিকা দেয়া হলো এইসব কলেজে ভর্তি হতে পারেন।




ঢাকা কলেজ
রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় সরকারি ঢাকা কলেজে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় শুধু ছাত্রদের ভর্তি করা হয়। কলেজটিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বাধিক ৯০০ আসন রয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ২৫০ আসন এবং মানবিক বিভাগে আসন রয়েছে ২০০। আগের বছর ইংরেজি মাধ্যমের জন্য বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫০ আসন বরাদ্দ থাকলেও এ বছর  তা বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞান বিভাগে ভর্তির ন্যুনতম যোগ্যতা জিপিএ-৫ ব্যবসায় শিক্ষার এবং মানবিক বিভাগের জন্য  জিপিএ ৪.৫।

নটর ডেম কলেজ
রাজধানীর মতিঝিল এলাকায় অবস্থিত ছাত্রদের জন্য দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজে একাদশ শ্রেণির দুই ভার্সনে প্রতি বছর ২ হাজার ৬০০ শিক্ষার্থী ভর্তি করা হয়। তবে কোন বিভাগের শিক্ষার্থীদের জন্য কত আসন তা বিজ্ঞপ্তিতে প্রকাশ করা না হলেও খোঁজ নিয়ে জানা যায়, কলেজটির অধিকাংশ আসন বাংলা ভার্সন এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। চলতি বছরের ভর্তি বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করেনি কলেজটি। গত বছরের ভর্তির তথ্য অনুযায়ী একাদশ শ্রেণিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য উচ্চতর গনিতসহ জিপিএ ৫, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ ৪ এবং মানবিক বিভাগের জন্য জিপিএ ৩.২৫ থাকতে হবে।

ভিকারুননেসা নুন কলেজ
রাজধানীর বেইলী রোডে অবস্থিত কলেজটির মূল শাখায় মূলত নিজস্ব স্কুল শাখার শিক্ষার্থীদেরই ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা অন্য স্কুলের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের সীমিত সংখ্যক আসনে ভর্তির আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের যোগ্যতা ন্যুনতম জিপিএ ৫।

রাজউক উত্তরা মডেল কলেজ
উত্তরায় অবস্থিত কলেজটির চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বছর প্রভাতি ও দিবা শাখার বাংলা ও ইংরেজি মাধ্যমে মোট ১ হাজার ৬৩৮ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলা মাধ্যমে ১ হাজার ২৬০ জন এবং ইংরেজি মাধ্যমে ৩৭৮ জন। আবেদনের ন্যুনতম যোগ্যতা বিজ্ঞানের জন্য জিপিএ ৫, ব্যবসায় শিক্ষার জন্য ৪ এবং মানবিক শাখার জন্য ৩.৭৫।

হলিক্রস কলেজ
রাজধানীর ফার্মগেটের হলিক্রস কলেজেও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে মূলত নিজস্ব স্কুল শাখার শিক্ষার্থীদেরই প্রাধান্য দেওয়া হয়। বহিরাগতদের জন্য সীমিত সংখ্যক আসন বরাদ্দ থাকে। এ বছর তাদের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ১৪ মে প্রকাশ করার কথা রয়েছে। গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী কলেজটি আবেদনের ন্যুনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য জিপিএ ৪ এবং মানবিক বিভাগের জন্য জিপিএ ৩।

সরকারি বিজ্ঞান কলেজ
বিজ্ঞান শিক্ষার জন্য বিশেষায়িত রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত সরকারি বিজ্ঞান কলেজ চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলেজটিতে মোট আসন রয়েছে ১ হাজার ২০০টি। কেবলমাত্র জিপিএ ৫ প্রাপ্ত ছাত্ররাই কলেজটি আবেদন করতে পারবেন।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
কলেজটির স্কুল শাখার শিক্ষার্থীদের ভর্তি করে আসন খালা থাকা সাপেক্ষে অন্য স্কুলের শিক্ষার্থীদের ভর্তি করা হয়। সেক্ষেত্রে আবেদনের ন্যুনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ৪.২৫ এবং মানবিক বিভাগের জন্য ৩।

ঢাকা কমার্স কলেজ
মিরপুরে অবস্থিত ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত ঢাকা কমার্স কলেজে বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ২ হাজার ৯০০ শিক্ষার্থী ভর্তি করা হয়। যার মধ্যে ইংরেজি ভার্সনের জন্য আসন বরাদ্দ ১০০টি। গত শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী যেকোন বিভাগ থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ৩.৫০ অর্জনকারী শিক্ষার্থীরা কলেজটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ঢাকা সিটি কলেজ
ধানমণ্ডির মিরপুর রোডে অবস্থিত কলেজটি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি অনুয়ায়ী,  প্রভাতি ও দিবা শাখায় তিন বিভাগে মোট ৩ হাজার ৪৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে ইংরেজি মাধ্যমের জন্য মাত্র ১৫০টি আসন বরাদ্দ। কলেজটিতে ভর্তির জন্য আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উচ্চতর গনিতসহ জিপিএ ৫, ব্যবসায় বিভাগের জন্য জিপিএ ৩.৭৫ (প্রভাতি) ও ৪ (দিবা) এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ২.৫০ থাকতে হবে ন্যুনতম।

2801 views Answered

<রাজশাহী >রাজশাহী কলেজ, রাজশাহী সিটি কলেজ, নিউ গভ ডিগ্রী কলেজ, বঙ্গবন্ধু কলেজ, মডেল স্কুল এন্ড কলেজ, শাহ মখদুম কলেজ, মাদার বকশ কলেজ, আইডিয়াল কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কোর্ট কলেজ ইত্যাদি।

2801 views Answered

Related Questions

Next steps