খাবার বড়ি/পিল?

আচ্ছা খাবার বড়ি/পিল যেমন ফেমিকন,সুখী এইগুলা খাওয়ার নিয়ম টা কি?? নিয়ম পড়েও ভালো করে বুঝতে পারলাম না,,কিছু বিষয় ঝাপ্সা রয়ে গেছে যেমন, ১) লিখা আছে মাসিক শুরুর দিন থেকে পিল খাওয়া শুরু করতে হবে,,, কিন্তু আমি যদি আজকে সেক্স করি আর পরবর্তী মাসিক এর জন্য অপেক্ষা করি তাহলে স্ত্রী তো প্রেগন্যান্ট হইয়ে যাবে,, সেক্ষেত্রে মাসিক শুরুর দিন থেকে কিভাবে? ২) আর একটা কথা হলো এই বড়ি কতদিন খেতে হবে? ৩)১প্যাকেট শেষ হলে অফ করে দিলে কি প্রেগন্যান্ট হওয়ার চান্স আছে? ৪)প্রেগন্যান্ট না হতে চাইলে কতদিন খেতে হবে??
2988 views

2 Answers

হ্যা এটা মাসিক শুরুর ২য় দিন থেকে ৫তম দিনের মধ্যে এই সুখি পিল খাওয়া শুরু করতে হবে। মনে করুন আপনার মাসিক শুরু হবে ২ তারিখে তাহলে ৩ তারিখ হতে ২১ টি পিলের প্রথম তীর চিহ্ন থেকে খাওয়া শুরু করতে হবে(এই ২১ টি পিল নিয়মিত  ভাবে খাওয়াকালিন ইচ্ছা মত মিলন করলে প্রেগন্যান্ট হবে না।) । ৩ থেকে ২৩ তারিখ পর্যন্ত ২১ টি সাদা পিল খাওয়ার পর ২৪ তারিখ হতে খয়েরী রংগের পিল খাওয়া শুরু করতে হবে। এই খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া কালিন মাসিক শুরু হতে পারে এবং ঐ মাসিক চলাকালিন খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া শেষ করতে হবে ৩০ তারিখ পর্যন্ত যখন খয়েরী রংগের ৭ টি পিল খাওয়া শেষ হলো (যদি বাচ্চা নিতে না চান) তখন একই নিয়মে আবার নতুন পাতার ২১ টি পিল খাওয়া শুরু করতে হবে আর একই নিয়মে খয়েরী রংগের ৭ টি পিল খেতে হবে। 


এছাড়াও এই পিলের নিয়ম খুব সুন্দর করে বক্সে থাকা ছোট্ট কাগজের মধ্যে লেখা আছে আপনি সেখান থেকে পড়ে নিয়েন।

আর যখন মাসিক শুরু হবে তখন মিলন করবেন না। 

যদি আজ মিলন করেন তাহলে প্রেগন্যান্সি রোধে ইমার্জেন্সি পিল খাওয়া লাগবে এই সুখি পিল কাজে দিবে না।যদি মাসিক ব্যতীত অন্যান্য সময়ে সুখি পিল খাওয়া শুরু করান তাহলে পিল খাওয়ার ৭ দিন পর মিলন করতে হবে বা এই ৭ দিন কনডম নিতে হবে।আর ৭ দিন পরেই কন্ডম ব্যতীত মিলন করতে পারবেন।


 

  • বড়ি খাওয়ার নির্দিষ্ট সময় থেকে ৩ ঘন্টার মধ্যে মনে পড়লে সাথে সাথেে ভূলে যাওয়া বড়িটি খেতে হবে বা পরে দিন এক সাথে ২ টি পিল খেতে হবে। এবং পরবর্তি বড়িগুলো নির্দিষ্ট সময়ে খেতে হবে।

যদি বাচ্চা নিতে না চান তাহলে একই পিল খেতে থাকবেন।
আশা করি বুুুঝতে পারছেন

2988 views Answered

মানে হলো ভাই যখনি সেক্স করিনা কেন,, মাসিক শুরুর ডেট এ থেকে পিল খাওয়া শুরু করতে হবে?? খয়েরি বড়ি খাওয়ার পর মাসিক শুরু হলে তারপর খাওয়া অফ করে দিলে কি প্রেগন্যান্ট হওয়ার চান্স আছে যদি সেক্স করে কন্ডম ইউজ করা হয়??

2988 views Answered

Related Questions

Next steps