1 Answers

যাকাত আরবি শব্দ। যার আভিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি (growth), পবিত্রতা, পরিচ্ছন্নতা ও পরিশুদ্ধি। যাকাতের নির্ধারিত বিধান নাযিল হয় হিজরতের পরে। যাকাতের নিসাবের পরিমাণ হচ্ছে সাড়ে সাত তোলা সোনা অর্থাৎ ৮৭.৪৫ গ্রাম সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রৌপ্য অর্থাৎ ৫১২.১৫ রৌপ্য অথবা ওই পরিমাণ সোনা বা রৌপ্যের দামের অর্থ অথবা সম্পদ। খাতের বাইরে অন্য কোনো খাতে যাকাতের অর্থ ব্যয় করা যাবে না।  

ওশর

কৃষিজাত পণ্য, ফল ও ফসলের যাকাতকে ইসলামী পরিভাষায় উশর বলে। উশর প্রদান করা যাকাত-এর মতোই ফরয। ইমামে আ’যম হযরত ইমাম আবূ হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনার মতে যদি বিনা পরিশ্রমে প্রাকৃতিক উপায়ে কোন কৃষিজাত পণ্য, ফল ও ফসল উৎপাদিত হয় তবে ঐ ঊৎপাদিত কৃষিজাত পণ্য, ফল ও ফসল এর দশ ভাগের এক ভাগ উশর হিসেবে দিতে হবে। আর যদি পরিশ্রম করে কোন কৃষিজাত পণ্য, ফল ও ফসল ফলানো হয়, তবে নিছফে উশর অর্থাৎ বিশ ভাগের এক ভাগ দিতে তবে। উশর আদায় না করে নিজে সে ফসল ভোগ করা হারাম হবে, গুনাহ হবে। উশর দিতেই হবে। যাকাত প্রদান করলে যেমন মাল সম্পদ বৃদ্ধি পায় এবং পবিত্রতা হাসিল হয়। আর যাকাত প্রদান না করলে সম্পদ ধ্বংস এবং ঐ ব্যক্তি জাহান্নামী হয়। একইভাবে ফল ও ফসলের যাকাত আদায় না করাও ধ্বংসের কারণ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে সম্মানিত শরীয়ত উনার এই বিধান পালন করার তাওফীক দান করুন। আমিন।

3212 views

Related Questions