এএসপি এর প্রোমোশন?
একজন এএসপি প্রোমোশন পেয়ে সর্বোচ্চ কত বছরে সর্বোচ্চ কোন পদ পর্যন্ত যেতে পারেন?
প্রোমোশনের ধাপ গুলো কি কি হয়?
2 Answers
একজন এএসপি সাধারণত ছয় বছরে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে 4 থেকে 5 বছর চাকরির ধারাবাহিকতা বজায় রাখলে পুলিশ সুপার অথবা এসপি হিসেবে পদোন্নতি পান।
এসপি হিসেবে পাঁচ থেকে ছয় বছর চাকরি করার পর অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
এখানেও আরও তিন থেকে চার বছর চাকরির ধারাবাহিকতা বজায় থাকলে তিনি একজন ডিআইজি হিসেবে পদোন্নতি পেতে পারেন।
ডিআইজি হিসেবে 5 থেকে 7 বছর চাকরি করলে এবং সকল বিষয়ে তার দক্ষতা বজায় থাকলে তিনি একজন অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি লাভ করতে পারেন।
অতিরিক্ত আইজি হওয়ার পর সরকারের পছন্দে এবং তার নিজস্ব দক্ষতার কারণে তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ অথবা আইজিপি হিসেবে নিয়োগ লাভ করতে পারেন।
আইজিপি 3 স্টার জেনারেল পদমর্যাদা লাভ করে থাকেন এবং বাংলাদেশ পুলিশের 210000 অফিসার ও ফোর্সের সর্বোচ্চ মহা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
সাধারণত একজন এএসপির 25 থেকে 30 বছর চাকরি জীবনে আইজিপি হওয়া সম্ভব।
বর্তমান প্রেক্ষাপটে একজন এএসপি র ধারাবাহিক পদোন্নতি গুলো নিম্নক্রম:
এএসপি/সহকারী পুলিশ সুপার
অতিরিক্ত পুলিশ সুপার
পুলিশ সুপার
অতিরিক্ত ডিআইজি
ডিআইজি
অতিরিক্ত আইজি
আইজিপি
আশা করি উত্তর পেয়েছেন, ধন্যবাদ।
পদোন্নতি বা পদোন্নয়ন বলতে কোনো কর্মীকে তার বর্তমানে আসীন পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নীত করাকে বুঝায়। যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নয়ন কর্মীদের উত্তম কাজ হিসেবে গন্য করা হয়ে থাকে। এতে কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং যোগ্যতাসম্পন্ন কর্মীদের প্রতিষ্ঠানে ধরে রাখা সম্ভব হয়। পদোন্নতি পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিদের মধ্য থেকে অধিকতর যোগ্যতা ও মেধাসম্পন্ন ব্যক্তিকে নির্বাচন করাকেই যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নয়ন বলে।
একজন এএসপি দীর্ঘদিন কাজ করে প্রয়োজনীয় শর্ত পূরণ করে পদোন্নতি পেয়ে ধীরে ধীরে Sr. ASP, Addl. SP, SP বা আরো উপরে প্রমোশন পেতে পারেন। কন্সটেবল থেকে প্রমোশন পেয়ে এসপি এবং এস আই থেকে প্রমোশন পেয়ে ডিআইজি হয়েছেন, এমন রেকর্ড আছে তবে সেটা বিরল।
পুলিশের পদক্রম
- পুলিশের মহাপরিদর্শক/ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (আইজিপি)
- পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক/এডিশনাল ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল আইজিপি)
- ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (ডিআইজি)
- এডিশনাল ডেপুটি ইনস্পেকটর জেনারেল অব পুলিশ (এডিশনাল ডিআইজি)
- সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি)/এ্যাসিস্টেন্ট ইন্সপেকটর জেনারেল অব পুলিশ (এআইজি, সদর দপ্তরের ক্ষেত্রে)/স্পেশাল সুপারিনটেন্ডেন্ট (এসএস, এসবি এবং সিআইডিতে), সুপারিনটেন্ডেন্ট অব রেলওয়ে পুলিশ (এসআরপি, রেলওয়ে পুলিশের ক্ষেত্রে)
- এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এডিশনাল এসপি)
- সিনিয়র এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (সিনিয়র এএসপি)
- এ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এএসপি)