1 Answers
তুর্কীদের সবচেয়ে সফল শাসক বংশ হলো উসমানীয় বংশ। যার প্রতিষ্ঠাতা উসমান গাজী। এই উসমানীয় বংশ যে সাম্রাজ্য গঠন করেছিলো সেটা পরিচিত ছিলো অটোম্যান সম্রাজ্য এবং উসমানীয় সম্রাজ্য নামে৷ ১২৯৯ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত এই বংশের শাসন আমল ছিলো। তাদের শাসন আমলে ছিলো ইসলামের এক উজ্জ্বল সময়।
সুলতান সুলেমান ছিলো সেই বংশের একজন সফল শাসক। যার আমলে ১৪৯৪ সাল থেকে ১৫৬৬ সাল পর্যন্ত। সুলতান সেলিম খানের ছেলে ছিলো সুলতান সুলেইমান খান। সেলিম খানের আমলে সম্রাজ্যের যথেষ্ট উন্নতি হয়েছিলো। যার ফলে সুলতান সুলেমান একটা সুন্দর সম্রাজ্য নিয়েই সিংহাসনে বসতে পেরেছিলো৷ সেই সঙ্গে প্রাপ্ত বয়স্ক এবং দক্ষতা ছিলো অতুলনীয়৷ যার ফলে উনার শাসন আমলে উসমানীয় সম্রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তির ব্যাপক বিস্তৃতি হয়। সেই সঙ্গে হাঙ্গেরি ও রোমান সম্রাজ্যের পতন ঘটায়। অন্যদিকে ভূমধ্যসাগরে, লোহিত সাগরে উনার আধিপত্য বিস্তার করেন। অন্যদিকে উসমানীয় সম্রাজ্যের সর্বোচ্চ আয়তন হয়েছিলো উনার শাসন আমলে। অন্যদিকে একজন ধার্মিক এবং ন্যায়পরায়ণ ছিলো যার ফলে শিক্ষা, আইন এবং সমাজিক ব্যবস্থার উন্নায়ন হয় ব্যাপক পরিমাণে আর তাই উসমানীয় বংশের মহান শাসক হিসেবে উনি পরিচিত ছিলো। উনি ছিলেন তিন মহাদেশের বাদশা। পুরো ইউরোপ সুলতান সুলেমানকে ভয় পেতো। আর তারা তাকে ম্যাগনেফিসেন্ট সুলতান হিসেবে উপাধীতে ভূষিত করেছিলো। এক কথায় ইসলামের বীরত্বগাঁথা এক শাসন আমল ছিলো উনার আমলে। যার ফলে উনি সকলের কাছে শ্রদ্ধাশীল এবং একজন মহৎ সুলতান হিসেবে পরিচিত।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy