দুধ কি দিনে খাবো নাকি রাতে খাবো?
দুপুরে ভাত খাবার পরে দুধ কি খাওয়া যাবে নাকি রাতে খেলে ভাল হবে অনেক সময় দুপুরে মা জোর করে দুধ খাইয়ে দেয় এখন প্রশ্ন হলো দুধ কি রাতে খাবো নাকি দুপুরে খাব আর কখন খেলে কি উপকার হবে?
2 Answers
সুষম খাবার হিসেবে এবং পুষ্টির বিচারে দুধ হল সব ধরনের খাবারের রাজা। তবে জানেন কি দুধ পানের সঠিক সময় কোনটি? সকালে নাকি রাতে? এ নিয়ে নানান ধরনের মতবাদ রয়েছে। অপনার মধ্যেও যদি কোনো সন্দেহ থেকে থাকে তবে জেনে নিন, দুধ খাওয়ার আদর্শ সময় হল সকাল। তবে, কিছু কিছু ক্ষেত্রে রাতেও খেতে পারেন।
সকালের নাস্তায় বেশি প্রোটিন পেতে চাইলে সকালে দুধ পান করতে পারেন। ক্যালসিয়াম, প্রোটিনের বাইরেও দুধে থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও ভিটামিন। নিয়মিত দুধ পান করলে এসব পুষ্টিও পাবেন। সকালে ব্যায়াম করতে চাইলেও সকালে দুধ পান কাজে আসে। এতে প্রোটিন ও ক্যালসিয়াম পাবেন। আপনার হাড় ও পেশির বৃদ্ধির জন্য ক্যালসিয়াম ও প্রোটিন জরুরি।
তবে যে কারণে রাতে ঘুমের আগে দুধ খেতে পারেন তা হল, রাতে ঘুমের সমস্যা থাকলে এক গ্লাস দুধ খেয়ে নিতে পারেন। সারাদিন পরিশ্রমের পর ক্লান্ত লাগলে রাতে দুধ পান করুন। দুধের মধ্যে রয়েছে অ্যামাইনো এসিড। এটি মস্তিষ্কের সেরোটোনিনের হরমোর নিঃসরণে সাহায্য করে। শরীর শিথিল রাখে। এতে ঘুম গভীর হবে ।
দুধ দুপুরে খাওয়া অত্যান্ত ভালো। আপনি নিয়মিতভাবে দুপুরে খান ১ গ্লাস করে। তবে বেশি খাটি দুধ খাবেন না অর্থাৎ ১ গ্লাস্ট খাটি দুধ হলে সেটা গরম করার পর পানি দিয়ে হালকা করে খেয়ে নিবেন। তানা হলে পেটের সমস্যা দেখা দিতে পারে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy