3 Answers
পড়ার টেবিলে আপনার মনোযোগ কারে এমন জিনিস অপসারন করুন। পড়ার সময় অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না। বিশেষ করে মোবাইল এর কথা কখনো মনেই করবেন না।
পড়ার টেবিলে এমন কিছু রাখবেন না যাতে আপনার পড়ার ক্ষতি হয়। পড়ার সময় অন্য কোন বিষয় নিয়ে চিন্তা করবেন না । পড়ার সময় মনযোগী থাকবেন
প্রথমত নিজের মনকে স্থির করুন যে,আমায় সব বাধা অতিক্রম করে নতুন উদ্যম নিয়ে পড়তেই হবে।সকল বাহ্যিক চিন্তা মাথা থেকে ঝেরে ফেলুন।এমন কোথাও পড়ুন যেখানে বিক্ষেপ সবচেয়ে কম,যেখানে মানুষের কথা/হাসির শব্দসহ যাবতীয় সব শব্দ ন্যূনতম অবস্থায় থাকবে।আলাদা পড়ার রুম হলে আরও ভালো!মোবাইল ফোন অবশ্যই দূরে রেখে পড়তে বসবেন।টেবিলে বসে পড়ার চেষ্টা করুন,বিছানা কিংবা সোফায় নয়।আর পড়ার সময় সব কিছু হাতের নাগালে রাখবেন।কিছুক্ষণ পরপর অহেতুক উঠাউঠি করবেননা। তবে,হালকা ব্রেক নেওয়া যেতেই পারে। সব পড়া নির্দিষ্ট কিছু অংশে বিভক্ত করে পড়ুন।কঠিন পড়াগুলোকে নিজের মতো গল্প সাজিয়ে পড়ুন।তাহলে সব কিছু অতি সহজে আয়ত্ত করতে সক্ষম হবেন।পড়ালেখাকে বোঝা মনে না করে আনন্দের সহিত পড়ুন।তাহলে বুঝতে পারবেন,পড়ালেখা জিনিসটা সত্যিই আনন্দের!!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy