3 Answers

আপনি গুগলে ভয়ংকর ভুতের/ভৌতিক গল্প লিখে সার্চ করে পড়তে পারেন। অথবা আপনি গুগলে ভয়ংকর ভুতের গল্প PDF লিখে ইবুক বই ডাউনলোড করে নিতে পারেন।

2855 views Answered

ফেসবুকে 'ভুতের গল্প' (90k Like) নামে একটা পেজ আছে। সেখান থেকেই ফ্রি তে ভুতের গল্প পড়তে পারবেন।

2855 views Answered

এক অমাবস্যার রাতে,সেলিম স্যার বিলে নৌকা নিয়ে একাকী মাছ ধরছিল।প্রচুর পরিমাণে মাছ পাওয়ায়,রাত যে কখন গভীর হয়ে গিয়েছে সেদিকে তার কোন খেয়াল ছিল না।হঠাৎ করে তার মনে পড়ে যায়,রাত অনেক হয়েছে এবার বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার আগে সে তার মাছগুলো দেখে নিতে চাইলো, যে কতগুলো মাছ সে পেল।মাছ দেখার জন্য যেই সে টর্চ জ্বালিয়ে নৌকার মাচাইল খুলল,দেখলো এক অবাক কান্ড,নৌকায় কোন মাছ নেই! পড়ে আছে শুধু মাছের কাটাগুলো।কোন হিংস্র প্রাণী এসে খেয়ে গেছে মাছগুলো। এ পরিস্থিতিতে হঠাৎ করে তার টর্চ নিভে গেল।সে দ্রুত তার নৌকা পাড়ে ভিড়াতে চেষ্টা করলো।কিন্তু নৌকা কিছুতেই এগোচ্ছিল না।বিলের ধারের হিজল গাছ থেকে জোরে শব্দ আসছিল,তুই আমাকে মাছ না খাওয়ালে, তোকে আমি খেয়ে ফেলবো,হা-হা-হা-হা।একথা শুনে সেলিম স্যার জ্ঞান হারিয়ে ফেলেন।পরের দিন জেলেরা তাকে উদ্ধার করেন।

2855 views Answered

Related Questions

Next steps