1 Answers
তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমর, পুরো নাম মোল্লা মোহাম্মদ ওমর মুজাহিদ। পাকিস্তান ও আফগানিস্তানের বিশাল অঞ্চলে তৎপরতা চালানো তালেবানের প্রধান আধ্যাত্মিক নেতা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানে তালেবান সরকারের কার্যত প্রধান ছিলেন তিনি। তাকে বলা হতো সরকারের সর্বোচ্চ পরিষদের প্রধান। তালেবান শাসিত ইসলামী আমিরাতে আমিরুল মুমিনিন (বিশ্বাসীদের নেতা) বলে মানা হতো তাকে।
1669 views
Answered