ফেমিকোন খাওয়ার নিয়ম?
-
আমি গত ২৩/০৩/২০১৯ আমার বউ এর মাসিক হয়েছিল গত ১২/০৩ তারিখ / আমি ২৩ রাত থেকেই ফেমিকোণ খাওয়া সুরু করেছি এবং সেক্স করা সুরু করেছি গতকাল ও কনডম ছারা সেক্স করেছি এখন কি সমসসা হবে
1 Answers
প্রথমত বলি যে প্রেগন্যান্সি সম্ভাবনা নাই তবে মাসিক চলাকালীন মিলন করবেন না। আর পিল গুলো অবশ্যই নিয়মিতভাবে খেতে বলবেন।
এই পিল মিন্স চলাকালীন খাওয়া শুরু করতে হয় এবং নিয়মিতভাবে ২১ দিনে ২১ টি সাদা পিল খেতে হয়। এর পর ৭ দিন অফ রাখবেন এই ৭ দিনের মধ্যেই মিন্স হবে এর পর একই নিয়মে আবার খাওয়া শুরু করাবেন।
পিল খেতে ভুলে গেলে যা করবেন:
· অনেকে মহিলাই নিয়মিত পিল খেতে ভুলে যান। এতে অনাকাঙ্খিত গর্ভধারণ হতে পারে। পিল শুরু করার প্রথম সাত দিনের মধ্যে দুই থেকে তিন দিন ভুলে গেলে পিল কাজ না করার সম্ভাবনা বেশি। একদিন পিল খেতে ভুলে গেলে পরদিন পিলটি খেয়ে নিলে হবে। আর পর পর দুইদিন বা তিন দিন পিল খেতে ভুলে গেলে ওই মাসের পিল খাওয়া চালিয়ে যেতে হবে এবং বাকি মাসটুকু স্বামীকে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধকল্পে কনডম ব্যবহার করতে হবে। এরপর পরবর্তী মাস থেকে আগের নিয়মে পিল খাওয়া শুরু করতে হবে।
· পিল খাওয়ার পর বমি হলে বমির সাথে অনেক সময় পিল বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে দেখতে হবে পিল খাওয়ার কতক্ষণ পর বমি হল। পিল খাওয়ার ঘণ্টা দুই পরে বমি হলে কোন সমস্যা নেই। তবে তার আগে হলে আরও একটি পিল খেয়ে নিতে হবে। এরপরও যদি বমি হয়, তবে একটু সুস্থ হওয়ার পর আরো একটি পিল খেয়ে নিতে হবে।
· কিছু কিছু ঔষধ রয়েছে পিলের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তাই যারা পিল খান তাদের কোন ঔষধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তা না হলে পিল খেয়ে কোন ফল পাওয়া যাবে না।
আশা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy