1 Answers

                                      নার্ভ ব্যথায়

ব্যথা অনেক কারণে হয়। যেমন বাতের ব্যথা, হাড় ক্ষয় বা বৃদ্ধিজনিত ব্যথা, মাংসপেশি বা জয়েন্টে ব্যথা হয়। তবে সব ব্যথার বহিঃপ্রকাশ হয় নার্ভের ওপর চাপ পড়া। যেমন- মেরুদণ্ডের হাড় ক্ষয় বা বেড়ে গেলে মেরুদণ্ডের মধ্যে একটা ইসব্যালান্ড দেখা দেয়। তারপর প্রতিদিনের কাজের অবস্থান গত কাজের ভুল বা ফন্টের দরুণ ইমব্যালান্ড আরও বাড়তে থাকে। একসময় পার্শ্ববর্তী নার্ভের ওপর চাপ পড়ে। ফলে রোগী ব্যথা অনুভব করে এবং ব্যথা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে। যেমন ঘাড়ের ব্যথা হাতে আবার কোমরের ব্যথা পায়। তার মানে মনে রাখতে হবে হাতে বা পায়ে যেখানেই হোক ব্যথাটা কোমর ও ঘাড় থেকেও হতে পারে। এই সমস্ত নার্ভের ব্যথা সবসময় এক থাকে না। কারও কারও হাঁটলে ব্যথা বাড়ে কারও আবার শুয়ে থাকলে। তবে বেশির ভাগ রোগী বলে বিশ্রামে ভালো লাগে কিন্তু কাজের সময়- ব্যথা বাড়ে, অনেকের বেলায় এর উল্টোটা হতে পারে। বর্তমানে কোমর বা ঘাড়ের ব্যথায় একটা বড় কারণ হচ্ছে ডিস্ক প্রলাপসেয় সমস্যা, এই সমস্যার ডিস্ক থেকে বের হয়ে নার্ভ বা রগের উপর চাপ দেয় ফলে রোগী ব্যথা, ঝিনঝিন, ভারি, ভারি অবস-অবস, জ্বালাপোড়া বা শক্তি, কম অনুভব করে। যেসব ডায়াবেটিস রোগী তাদের ডায়াবেটিকস নিয়ন্ত্রণে না রাখে তাদের হাতে পায়ের নার্ভগুলো আস্তে আস্তে কার্যক্ষমতা কমতে থাকে। ফলে তাদের গা অবস অবস বা ঝিনঝিন করে। এবং তা দিনদিন বাড়তে থাকে। এই সমস্ত সমস্যার মূল কারণ নার্ভের রক্ত চলাচল কম হওয়া।

করণীয়: সমস্যাটা বেশি হলে বিশ্রাম নেওয়া ভালো। * নার্ভের কিছু ভিটামিন পাওয়া যেতে পারে। * তরল খাবার স্বাভাবিকের চেয়ে বেশি খাওয়া ভালো। নিউরোডাইনামিকস থেরাপি বা ম্যানুপুলেশন থেরাপি খুবই কার্যকর, সর্বোপরি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এ বিষয়ে বাড়াতে হবে সচেতনতা।

2752 views Answered

Next steps