ঢাকার কোথায় জার্সিতে নিজের নাম লেখানো যায়?

ঢাকার কোথায় জার্সিতে নিজের নাম লেখানো যায়? জার্সিতে অফিসিয়াল স্টিকার দিয়ে  নিজের নাম লেখানোর দোকানের নাম ও ঠিকানা? প্লিজ হেল্প করুন?  
3020 views

4 Answers

আপনি কাঁটাবন ক্রেস্ট এবং গিফট এর দোকান গুলোতে যোগাযোগ করতে পারেন।

3020 views Answered

 গুলিস্তান কাঠের মার্কেট।গুলিস্তান নেমে কাঠের মার্কেট বললেই ওইখান কার হকাররা চিনিয়ে দিবে

3020 views Answered

আপনি যেটা করতে চাইছেন তা হলো স্টিকার প্রিন্ট তো ঠিক আছে আপনি নীলক্ষেতে চলে যান যেখানে  কমপিউটারে ফটোকপির কাজ করে সেই দোকানের দ্বিতীয় তলায় কয়েকটি দোকানে  স্টিকারের কাজ করে দোকানের নাম ঠিক বলতে পারবো না।আপনি নীলক্ষেত গেলেই দোকান পেয়ে যাবেন। তবে আপনি যদি ভাল মানের প্রিন্ট চান  তাহলে  সাব্লিমেশম প্রিন্ট করলে বেটার হবে এতে প্রিন্ট হাতে বোঝাই যাবে না মসৃণ হবে।এতে অবশ্য খরচ একটু বেশী হবে।   

3020 views Answered

মতিঝিলের পাশে ফকিরাপুলের দৈনিকবাংলা মোড়ে পোস্টার, ব্যানার, লিফলেট, ভিজিটিং কার্ডসহ ইত্যাদি ছাপানোর প্রচুর দোকান আছে, জায়গাটাকে মার্কেটও বলা চলে। এখানে বিভিন্ন দোকানে জার্সি/গেঞ্জিতে ছবি বা নাম ছাপানো হয়। এখানে খরচও কিছুটা কম। তবে জেনে রাখা ভালো; এখানে সাধারনত দুই ধরনের প্রিন্ট বেশী করা হয়- নর্মাল প্রিন্ট ও স্ক্রিন প্রিন্ট। নর্মাল প্রিন্টে ছবি বা নাম ছাপাতে হলে অবশ্যই জার্সি অর্থাৎ সিনথেটিক কাপড়ের গেঞ্জি হতে হবে; এক্ষেত্রে আপনি চাইলে শুধু এক পিস গেঞ্জিও ছাপাতে পারবেন, একসাইডে খরচ হবে ১০০-১৫০ টাকা। কিন্তু কটন বা অন্যধরনের কাপড় হলে নর্মাল প্রিন্ট করানো যাবে না; সেক্ষেত্রে স্ক্রিন প্রিন্ট করাতে হবে, আর এক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন ২০ (কোথাও ৫০, আবার কোন কোন জায়গায় ১০০)পিস গেঞ্জি ছাপাতে হবে।।

3020 views Answered

Related Questions

Next steps