2 Answers

আসলে বাস্তবে যারা  নবীকে স্বপ্ন দেখে! তারা কখন প্রকাশ করেনা! তারা নবীকে স্বপ্ন দেখার আগে এবং পরে কখন সহজে গুনাহর কাজ করেনা! তারা আল্লাহ ওয়ালা লোক, তারা আমাদের মত ইন্টারনেট ব্যবহার করেনা! তারা খাটি নবীর সুন্নত তরীকায় চলে! তারা দিন রাত আল্লাহর ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকে! আর সত্যি কি ভাই, নবীকে স্বপ্ন দেখা এত  সহজ কথা নয়, নবীকে যে দেখবে তার জন্য জাহান্নাম এর আগুন হারাম! আপনি ভুল দেখছেন! এই ধরনের প্রশ্ন করা থেকে বিরতি থাকুন! ধন্যবাদ।

2984 views Answered

নবীজিকে স্বপ্নে দেখা ভালো জিনিস। আপনার চিন্তা করা প্রয়োজন ছিলো, আমি নবীজীকে স্বপ্নে দেখেছি তাই আর পাপ করবো না। কিন্তু আপনি সে চিন্তা করেন নি। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমার মতো মানুষের তো পাপ কাজ করা সাজে না। তাই পাপ কাজ করা সম্পূর্ণরূপে পরিহার করবো না। তবে এ কথাও সত্য, নবীজীকে দেখলেই অটোমেটিক সব পাপাচার বন্ধ হয়ে যাবে এমন কোনো বিধান নেই। শয়তান হয়তো আপনাকে ভালো করে ধরেছে। হয়তো চিন্তা করেছে, এ লোকটা নবীজীকে স্বপ্নে দেখেছে। ভালো হয়ে যেতে পারে। তাই তার পেছনে ভালো করে লাগতে হবে। যাক, সারকথা, আপনি আজ থেকে সম্পূর্ণরূপে ভালো হয়ে চলুন। নবীজীকে স্বপ্নে দেখার মর্যাদা রক্ষা করুন।

2984 views Answered

Related Questions

Next steps