1 Answers
আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন তিনি মহান আল্লাহ তায়ালা।
আল্লাহ তায়ালা এই পৃথিবীর সবকিছু সহ আমাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের প্রতিনিধি স্বরূপ দুনিয়াতে পাঠিয়েছেন।
এবং একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। (সূরা আর রাহমান আয়াতঃ ২৬)।
এমন একদিন আসবে যে, পৃথিবীর বুকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, এই ভূ-পৃষ্ঠে কিছুই থাকবে না। প্রত্যেক সৃষ্ট জীবের মৃত্যু হয়ে যাবে। অনুরূপভাবে সমস্ত আকাশবাসীও মরণের স্বাদ গ্রহণ করবে, তবে আল্লাহ যাকে চাইবেন সেটা অন্য কথা। শুধু আল্লাহর সত্তা বাকী থাকবে। তিনি সর্বদা আছেন এবং সর্বদা থাকবেন। তিনি মৃত্যু ও ধ্বংস হতে পবিত্র।
যেমন আল্লাহ তায়ালা অন্যত্র বলেন, আল্লাহর চেহারা (সত্তা) ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল। (সূরা আল ক্বাসাসঃ ৮৮)।
আল্লাহ তায়ালা যেদিন চাইবেন, সেদিন এই দুনিয়ায় প্রলয় সংঘঠিত হবে। সৃষ্ট জগতের প্রলয় শিঙ্গার ফুৎকারের মাধ্যমে সাধিত হবে।
আল কোরআনে ইরশাদ হয়েছে, আর শিঙ্গার ফুৎকার উচ্চকিত হবে, সেটা হবে নির্ধারিত দিনে। (সুরা ক্বাফ আয়াত ২০)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy