2 Answers
আল্লাহ্ আমাদের রব। আমাদের মালিক। ভাবুন তো একবার আল্লাহ্ আপনাকে কত নিয়ামত দিয়েছে একবার চারপাশে তাকান এবং দেখুন। আল্লাহ্ আপনাকে বাবা মা দিয়েছেন, খাবার দিয়েছেন, থাকার জায়গা, পানি, অক্সিজেন, সুস্থতা, আরও কত কি। এত কিছু থাকা সত্ত্বেও আমাদের আরও কিছু চাই। আমরা আল্লাহর কাছে সেটা চাই কিন্তু আল্লাহ হয়তো সেটা দেয় না। এ জন্য আপনাকে আপনার ইমান শক্তিশালী করতে হবে এবং বুঝতে হবে আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনার জন্য সেটাই মঙ্গল। আর হ্যা আল্লাহর কাছে কি চাইলে আপনি যদি সেটা না পান তবে ভেবে নিবেন সেটা আপনার জন্য উত্তম নয়। কিন্তু মনে রাখবেন, আপনি যা চেয়েছেন সেটা না পেলেও আল্লাহ কিন্তু অন্য মাধ্যমে আপনাকে সেটার প্রতিদান দিয়ে দেন।
হাজারো নিয়ামতের ভিতর থেকে একটা জিনিস না পেলে আমরা আল্লাহর উপর অভিমান করি। কিন্তু একবার ভাবুন তো আমরা কি সৃষ্টিকর্তাকে খুশি করার মত আমল ইবাদত করতে পারছি কি না। তবুও আল্লাহর নিয়ামত সর্বদা রয়েছে। সত্যিই আল্লাহ মহান এবং সর্বশক্তিশালী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy