পড়াশুনা?
আমি উচ্চমাধ্যমিক পাশ করেছি বিজ্ঞান বিভাগ থেকে রেজাল্ট গোল্ডেন ৫ আরেকটা ৫
আমি এখন আর বিজ্ঞান বিভাগে থাকতে চাইছিনা....
আমি গণিত কম পারি কম বুঝি মুখস্থকরণ বিষয়াবলী পছন্দ করি.... আমার বর্তমান ইচ্ছা টিচিং ক্যারিয়ার এ যাওয়া....
কোন বিষয়ে পড়লে ভালো হবে???
আমি পড়াশোনার পাশাপাশি অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত
গান শিখছি ছোটবেলা থেকে.....
ছবি আঁকতে ও ভালোবাসি
আমি ঢাবি চারুকারু তে ও চান্স পেয়েছিলাম কিন্তু পরিবারের মতামত না থাকায় ভর্তি হতে পারিনি
আমি আবৃত্তি ও করি
ঢাবিতে ঘ বিভাগে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু হয়নি
আমি খুব চিন্তিত নিজের ক্যারিয়ার নিয়ে
আমি এমন কিছু নিয়ে পড়তে চাই যার পাশাপাশি আমি গান করে যেতে পারি......আমি শাস্ত্রীয় সংগীতে অনার্স করছি(পাশাপাশি)
আমার বাসায় সবাই কম বেশি গানকে সাপোর্ট করে কিন্তু তারা চায় আরেকটা পরিচয় ও যেনো থাকুক আমার....
আমি ভবিষ্যৎ এ যেনো কলেজে পড়াই এটা বাবার ইচ্ছে
মায়ের স্বপ্ন আমি যেনো গান নিয়ে অনেকদূর যেতে পারি তার সাথে ইংরেজীতে প্রফেসারি করতে পারি ভবিষ্যৎ এ......
এখন সাজেশন চাইছি কি নিয়ে পড়লে পড়া এবং গান দুটোকেই প্রাধান্য দিতে পারবো আমি????