ছেলেটি কি মেয়েটিকে ভালবাসত না?

একটি ছেলে একটি মেয়েকে ভালবাসত, মেয়েটিও ছেলেটিকে ভালবাসত, কিন্তু মেয়েটি তার ফ্যমিলীর সিদ্ধান্তে ছেলেটিকে না জানিয়ে বিয়ে করে এবং ছেলেটির সাথে কোন রকম সম্পর্ক রাখে নি। একদিন ছেলেটি মেয়েটিকে ফোন করলে মেয়েটি ছেলেটিকে চিনে না বলেছে এবং খুব খারাপ বিহেভ করেছে। ছেলেটি তার জীবন যৌবিবতিন বছর পর ছেলেটি বিয়ে করেছ। এবং সংসার করছে। কিন্তু

 

ছেলেটি নিজেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল। কিন্তু তার বন্ধুবান্ধব বলেছিল

“তুমি কেন নিজেকে নিঃশেষ করবে, দেখ তোমার ভালোবাসা কিসুন্দর ভাবে তার স্বামীর সংসার করছে!! কোনদিন কি তোমাকে ফিল করে একবার ও ফোন করেছে!! তারচেয়ে তুমি বিয়ে কর দেখবে সব ঠিক হয়ে যাবে। “ বন্ধুবান্ধবের পরামর্শে তিন বছর পর ছেলেটি বিয়ে করলো এবং সংসার করেছে। কিন্তু হৃদয় তো পডে আছে ভালবাসার কাছে। সে কখনোই তার ভালোবাসাকে ভুলতে পারে নি।

এদিকে মেয়েটি সাথে যার বিয়ে হয়েছিল তার সাথে ছাডাছাডি হয়ে যায় এবং মেয়েটি নিজ পছন্দে আবার বিয়ে করে। সেখানে ও ছাডাছাডি হয়ে যায়। এখন মেয়েটি ছেলেটিকে বলেছে দেখা করতে। কিন্তু ছেলেটি রাজি হয়নি।  মেয়েটি ছেলেটিকে বলছে যদি ভালবাসতে তবে অপেক্ষা করতে পারলে না কেন??? এটা তোমার মোহ ছিল, ভালবাসা ছিলনা ।

আপনাদের কাছে আমার প্রশ্ন মেয়েটির কথা কি সত্যি ? এটা কি সত্যি মোহ ছিল।

তাহলে আজো ছেলেটি মেয়েটিকে ভুলতে পারেনি কেন??

 


1755 views

0 Answers

Related Questions

Next steps