আমি কলেজ থেকে মুল নম্বর পত্র তুলতে চাই।আমি এখন কলেজে দরখাস্ত লিখব নম্বর পত্র তোলার জন্য।এমন কোনো কারন/বিষয় দিতে হবে যাতে নম্বর পত্র টি সহজে পাওয়া যায় এবং সেখানে(বিষয় টিতে) নম্বর পত্রটি যেন অবশ্যই লাগে।আমার মতে কোন সরকারি চাকুরী/সেনাবাহিনীতে যোগদান বিষয় টি (এটা আমার ব্যাক্তিগত মতামত)।এখন আপনাদের মতামত জানতে চাই এবং সেই দরখাস্ত টি লিখে দিবেন প্লিজ।লিখে দিলে উপকৃত হব।
3027 views

1 Answers

বরাবর,
অধ্যক্ষ,
(কলেজ নাম),
(ঠিকানা),
বিষয়: নম্বর পত্র উত্তোলন করার জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে,আমি আপনার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের একজন নিয়মিত ছাত্র। সম্প্রতি আমি IELTS কোর্সে ভর্তি হবার উপযোগ করছি। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রধান আবশ্যক বিষয় এটি। এই কোর্স সম্পূর্ণতা স্বরুপ আমাকে আমার এসএসসি এর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র অর্থাৎ নম্বরপত্র জমা দিতে হবে। এমতাবস্থায় আমার নম্বর পত্রটি অতিব প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন থাকিবে উপরোক্ত বিষয়াদি আপনার বিশ্লেষিত চিত্তে বিবেচনা করিয়া আমাকে নম্বর পত্রটি প্রদান করিলে চির কৃতঞ্জ থাকিব।
বিনীত নিবেদক,
আপনার একান্ত অনুগত,
(নাম)
(শ্রেণী),(শাখা)
(রোল).


এই দরখাস্তটি দিতে পরেন। আশা করা যায় আপনি আপনার নম্বরপত্র পেতে পারেন।


3027 views

Related Questions