সেনাবাহিনীতে যোগ দিতে কি কি যোগ্যতা দরকার?
2 Answers
আবেদনের যোগ্যতা: বয়স :০১ জানুয়ারি ২০১৬ তারিখে বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ২৩ বছর হলে চলবে। তবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
শারীরিক মান পুরুষ :বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের জন্য পুরুষদের সর্বনিম্ন উচ্চতা হতে হবে ১.৬৩ মিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি; ওজন হতে হবে ন্যূনতম ৫০ কিলোগ্রাম বা ১১০ পাউন্ড। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ০.৮১ মিটার বা ৩২ ইঞ্চি।
শারীরিক মান নারী: বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে আবেদনের জন্য নারীদের সর্বনিম্ন উচ্চতা হতে হবে ১.৬০ মিটার বা ৫ ফুট ২ ইঞ্চি; ওজন হতে হবে ন্যূনতম ৪৭ কিলোগ্রাম বা ১০৪ পাউন্ড। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার বা ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ০.৭৬ মিটার বা ৩০ ইঞ্চি। উল্লেখ্য, উচ্চতা ও বয়স অনুসারে অতিরিক্ত ওজন হলে সেই প্রার্থী এই কোর্সের জন্য অযোগ্য বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা: এই কোর্সে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় আলাদা আলাদাভাবে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও-লেভেলে ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে ৪টিতে A*/A গ্রেড ও ২টিতে B গ্রেড থাকতে হবে এবং এ-লেভেলে ২টি বিষয়ের মধ্যে কমপক্ষে ১টিতে A গ্রেড ও ১টিতে B গ্রেড থাকতে হবে। উল্লেখ্য, ২০১৫ সালের এইচএসসি পরীক্ষারর্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
এ ছাড়াও আবেদনকারী প্রার্থীদের অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা হতে হবে জন্মসূত্রে বা ডেমিসাইল সূত্রে বাংলাদেশি।
অযোগ্যতা: সেনা, নৌ বা বিমান বাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি থেকে অপসারিত বা বরখাস্ত কেউ এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না। আবার আইএসএসবি (ISSB) কর্তৃক দুইবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলেও আবেদন করা যাবে না। তবে একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে। আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিতরাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন না।
তথ্যসূত্র: http://www.ittefaq.com.bd/print-edition/cariar/2015/06/17/54985.html
আবেদনের যোগ্যতা ও পদ্ধতি: সৈনিক পদে আবেদন করতে পারবে সাধারণ পেশায় মহিলা ও পুরুষ উভয় প্রার্থীরা। আর কারিগরি পেশায় পারবে শুধু পুরুষ প্রার্থীরা। বিজ্ঞপ্তি অনুযায়ী সৈনিক পদে আবেদনের জন্য সাধারণ পেশার পুরুষ প্রার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ পেয়ে পাস হতে হবে। আর মহিলাদের ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হলেই আবেদন করা যাবে। অন্যদিকে কারিগরি পেশার জন্য বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.৫ পেয়ে এসএসসি পাস হতে হবে। আর বয়স হতে হবে ১৫ নভেম্বর ২০১৫ তারিখে সাধারণ পেশার জন্য ১৭ থেকে ২০ বছর। কারিগরি পেশার ক্ষেত্রে ১৭ থেকে ২১ বছর। পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯ দশমিক ৯০ কেজি হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। সব প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও সাঁতার জানতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy