cse তে কি কি বিষয় বা পাঠ্যপুস্তক পড়ানো হয়?

আমি বিএসসি করতে চাই CSE নিয়ে প্রাইভেট ভার্সিটি থেকে।এখন কেউ কি বলতে পারেন যে,CSE তে কোন কোন বিষয় এবং পাঠ্যপুস্তক পড়ানো হয়?
2064 views

1 Answers

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি নিতে আপনাকে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ক নানা টপিক থিওরি ও ব্যবহারিকভাবে পড়ানো হবে এই কথা বলাই বাহুল্য। এসব কোর্স নানা ভাগে বিভক্ত করা থাকে আলাদা নামে, কারণ একবারে পড়ানো সম্ভব না এতকিছু। শুরুতে আপনাকে প্রোগ্রামিং ভাষা সম্পর্কে আইডিয়া দেয়া হবে, এরপরের কোর্স এ একটু উচ্চতর লেভেলের ভাষা এবং এর প্রয়োগ সম্পর্কে বোঝানো হবে, এরপর কম্পিউটার কীভাবে এই ভাষা বুঝে কাজ করে, কীভাবে প্রসেসর তৈরি করা যায়, কম্পিউটিং থিওরিগুলো কীভাবে এলো ইত্যাদি ইত্যাদি। তবে এ ছাড়াও আপনাকে আরও অনেকগুলো কোর্স করতে হবে। এর মধ্যে প্রধান হচ্ছে গণিত। কলেজে আপনি যে ক্যালকুলাস শিখেছেন এখানে এর উচ্চতর প্রয়োগ পড়ানো হবে। এছাড়া পড়ানো হয় ফিজিক্স, কারণ কম্পিউটার কম্পোনেন্ট বুঝতে ফিজিক্স জানা আবশ্যক। পড়ানো হয় ইলেকট্রিক্যাল সায়েন্স এর বেসিক কিছু ব্যাপার, যাতে কম্পিউটার কীভাবে কাজ করে তা বোঝা যায়। পড়ানো হয় ইংরেজি, কারণ উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভালো পারা মোটামুটি আবশ্যক। এসব ছাড়াও কারিকুলাম ভেদে কেমিস্ট্রি, সামাজিক বিজ্ঞানের কিছু টপিক ইত্যাদিও পড়ানো হয়।

2064 views Answered

Related Questions

Next steps