ফেসবুক এ্যকাউন্ট ডিজেবল হয়ে গেছে, কি করনীয়?
মাস ছয়েক আগে আমার বহুল ব্যবহৃত এবং অতীব গুরুত্বপূর্ণ একমাত্র ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে গেছে। এই এ্যকাউন্ট এর মাধ্যমে আমি সকল ধরনের এ্যপস এবং বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইট তথা অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদির সাথে সংযুক্ত(synchronization) ছিলাম।
তাৎক্ষণিক কি করবো বুঝতে না পেরে ইউটিউব ও বিভিন্ন সামাজিক ব্লগ থেকে দেখে দুই দিন পরে আমার আসল ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপিল করি। যার সাথে এ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখের কোন মিল ছিল না। ২৪ ঘন্টার ভিতরে নিন্মোক্ত রিপ্লাই পাই- ( Hi Imran,
We’ve determined that you are ineligible to use Facebook. To learn more about Facebook’s policies, please review the Facebook Statement of Rights and Responsibilities:
https://www.facebook.com/legal/terms
Unfortunately, for safety and security reasons, we cannot provide additional information as to why your account was disabled. We appreciate your understanding, as this decision is final.
Thanks,
Clementine
Facebook)
এরপরে ন্যাশনাল আইডি এবং পাসপোর্ট এডিট করে ফেসবুক তথ্যের সাথে মিল রেখে আরো বেশ কয়েকবার আপিল করি(উল্লেখ্য, কোন সময়ই পূর্ববর্তী আপলগুলো ক্লোজ করিনি)। কিন্ত কোন রিপ্লাই পাই নি।
এখন কি করলে উক্ত এ্যকাউন্টটি ফেরত পাওয়া যাবে, বা এমন কেউ আছেন যে আমার এ্যকাউন্টটি এনেবল করে দিতে পারবেন?
কৃতজ্ঞ থাকিব।