আমার মুখে পিঠে ব্রন . কি করবো?
2 Answers
হলুদের গুঁড়ো - দুই টেবিল চামচ হলুদের গুঁড়োর সঙ্গে এক টেবিল চামচ দুধের ক্রিম মিশিয়ে পিঠে লাগান। ভালো ফল পেতে সপ্তাহে অন্তত দুদিন এই প্যাক লাগান।রসুনরসুন বাটা পিঠের ব্রণের ওপর লাগিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। এবার হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।ভিটামিন ই অয়েলবাজারে ভিটামিন ই অয়েলের ক্যাপসুল কিনতে পাওয়া যায়। এই তেল পিঠে লাগিয়ে সারা রাত রেখে দিন। সকালে গোসল করে ফেলুন। সপ্তাহে অন্তত একবার এই তেল পিঠে লাগান।কমলার খোসাকমলার খোসার সঙ্গে পানি মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এবার পিঠে লাগিয়ে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিনই এই প্যাক ব্যবহার করতে পারেন।শসার রসদিনে দুবার পিঠে শসার রস লাগান। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ব্রণ সহজেই দূর হবে।মধুপিঠের ব্রণের ওপর মধু লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলুর রসআলুর রস দিয়ে পিঠে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে দিন। এবার হালকা গরম পানি দিয়ে পিঠ ধুয়ে ফেলুন।পরামর্শ১. ব্রণ দূর করতে প্রচুর পরিমাণে পানি খান।২. ফল ও শাকসবজি বেশি করে খান।৩. পিঠ প্রতিদিন ভালো করে পরিষ্কার করুন।৪. রোদে যাওয়ার আগে পিঠেও সানস্ক্রিন ব্যবহার করুন।৫. বেশি ঘামালে দিনে দইবার গোসল করুন। এতে ত্বক পরিষ্কার থাকবে।
ইয়াকুব ভাইয়ের উওর কপি ।
মুখের ব্রণ ও কালো দাগ
পেঁয়াজ :
পেঁয়াজের কথা শুনে অবাক হচ্ছেন? এখনি জেনে নিন, বয়স জনিত কালো ছোপ দূর করতে পেঁয়াজ দারুণ কার্যকরী। একটা স্লাইস নিয়ে আক্রান্ত স্থানে ঘষুন ৫ মিনিট। তারপর ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে রোজ ব্যবহার করুন।
লেবু :
লেবু ত্বকের কালো দাগ ছোপ দূর করতে অত্যন্ত কার্যকরী একটি উপাদান। তুলোর সাথে লেবুর রস নিন, তারপর কালো দাগে ৫ মিনিট ঘষে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩/৪ বার ব্যবহারে উপকার পাবেন। তবে মুখে বা শরীরের কোথাও লেবু লাগাবার পর সরাসরি সূর্যের আলোতে যাবেন ন্রিতি
পেঁপে :
পাকা পেঁপে কালো দাগ দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান।পাকা এক টুকরো পেঁপে নিয়ে আক্রান্ত স্থানে ভালো করে ঘষুন। আধা ঘণ্টা রাখুন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩/৪ বার করুন। পেঁপেতে থাকা প্যাপিন মরা কোষ দূর করে ত্বকের রঙ উজ্জ্বল করে তোলে।
অ্যালোভেরা :
কেবল ব্রণ কমাতেই নয়, ত্বকের কালো দাগছোপ দূর করতেও অ্যালোভেরা অত্যন্ত কার্যকরী একটি উপাদান। অ্যালোভেরা জেল বের করে আক্রান্ত স্থানে মাখুন আলতো হাতে। এমন ভাবে ম্যাসাজ করুন যেন অ্যালোভেরা জেল ত্বক একদম শুষে নেয়। ঘণ্টা খানেক ত্বকে রাখার পর ধুয়ে ফেলতে পারেন।
কলা ও লেবুর মাস্ক :
পাকা কলা ও লেবু মিশিয়ে (একটা কলা ও একটা লেবু অনুপাতে) মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্ট মুখে, গলায়, হাতে, পায়ে যে কোন জায়গায় ব্যবহার করতে পারেন। রোজ লাগান কালো দাগে, ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দারুণ কাজে দেবে।
দেখুন, নিয়মিত ব্যবহারে ত্বক কতো মসৃন, সুন্দর ও লাবণ্যময় হয়ে গেছে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy