1 Answers
ফেসবুকে ছবি বা চলচ্চিত্র উপভোগ করার জন্য প্রথমত আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। ফেসবুকে প্রতিটি ছবির বা মুভির জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করা থাকে এবং একটি নির্দিষ্ট ছবি উপভোগ করার জন্য আপনাকে সেই ছবির ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে।
যেমন ধরুন আপনি চাইছেন ব্যাটম্যান সিরিজের ‘দি ডার্ক নাইট’ ছবিটি দেখতে। এর জন্য আপনাকে http://www.facebook.com/darkknight এই ওয়েব ঠিকানায় যেতে হবে। এবার আপনি ‘ওয়াচ নাউ’ অপশনে ক্লিক করলেই ছবিটি দেখতে পাবেন। তবে
এখানে উল্লেখ্য যে প্রতিটি ছবি দেখার জন্য ফেসবুক আপনার ক্রেডিট অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ফি কেটে নিবে এবং এর বিনিময়ে আপনি ছবিটি পরবর্তী ৪৮ ঘন্টা উপভোগ করতে পারবেন। অর্থাৎ ছবিটি শুধুমাত্র এমবেড করে দেয়া আছে যা আপনি ডাউনলোড না করে উপভোগ করতে পারবেন (যেমনটা ইউটিউবে করা হয়)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy