জিলহজের 9 তারিখে আকিকা?

 জিলহজের 9 তারিখে যদি সন্তানের নাম রাখা বা কুরবানীর তারিখ পড়ে যায় ? তাহলে কি কুরবানী বা আকিকা করা যাবে?  উত্তরের স্বপক্ষে হাদিস বা হাদিস নাম্বার দেখাবেনplz
2684 views

3 Answers

কুরবানির সাথে আকীকার কোনো সম্পর্ক নেই। এই দুইটির জন্য ইসলামে আলাদা আলাদা বিধান বিদ্যমান। কুরবানির পশু দিয়ে আকীকা হবে কিনা এ নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। আর রাসুল (সা) সন্দেহযুক্ত বিষয় পরিহার করতে বলেছেন। অন্যদিকে কুরবানির আসল উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু কুরবানির পশু দিয়ে আকীকা করলে কুরবানীর মূল উদ্দেশ্য বিঘ্নিত হয়। তাই আকীকা ও কুরবানী আলাদা আলাদা ভাবে করাই সঠিক হবে।

2684 views Answered

জিলহজ মাসের নয় তারিখে যদি কুরবানীর তারিখ পড়ে যায়। এমতাবস্থায় সন্তানের বয়স সাত দিন হলে তার নাম রাখা এমনকি কুরবানীর সাথে-ও আকিকা করা যাবে।। ইবনে মুছান্না  (রহঃ) সামুরা ইবনে জুনদুব  (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক  শিশু তার আকীকার বিনিময়ে আল্লাহর  নিকট বন্ধকস্বরূপ থাকে। কাজেই সপ্তম দিনে তার পক্ষ হতে কুরবানী করবে এবং  তার মাথা মুন্ডন করে নাম রাখবে। [সূনান আবু দাউদ, হাদিস নম্বরঃ ২৮২৯] [শর্তঃ ঈদের নামাজ পড়ে এসে কুরবানী করতে হবে]

2684 views Answered

জিলহজ্বের মাসের ৯ তারিখে কুরবানীর ডেট পড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ কুরবানী শুরু হয় জিলহজ্ব মাসের ১০ তারিখ থেকে। জন্মের সপ্তম দিনে সন্তানের নাম রাখা ও আকিকা করা সুন্নাত। সুতরাং যদি জিলহজ্বের ৯ তারিখে আকিকার ডেট পড়ে যায় তাহলে সেদিন নাম রাখতে ও আকিকা করতে কোনো সমস্যা নেই। আর যদি জিলহজ্বের ১০ তারিখে আকিকা করার ডেট পড়ে তাহলে সেদিন কুরবানীর সাথেও আকিকা করতে পারেন।

2684 views Answered

Related Questions

Next steps