রসায়নকে 'বিজ্ঞান' বলা হয় না কেন?
আমরা পদার্থ বিজ্ঞান, জীব বিজ্ঞান বলে থাকি। কিন্তু রসায়ন বইয়ে শুধু রসায়ন লেখা থাকে।
এর কারণ কি?
রসায়নকে কি রসায়ন বিজ্ঞান বলা যাবে?
4880 views
2 Answers
প্রথমে আপনার উল্লিখিত তিনটি বিষয়ের সংজ্ঞাটা জেনে নিন-
পদার্থ- যার আয়তন, অবস্থান ও বল প্রয়োগে বাধা দেয়ার সামর্থ্য রয়েছে তাকে পদার্থ বলে।
পদার্থ বিজ্ঞান- পদার্থ নিয়ে বিশদ আলোচনা, গবেষণা এ পর্যালোচনা করাকে পদার্থ বিজ্ঞান বলে অভিহিত করা হয়।
জীব- যার প্রাণ আছে, খাদ্য গ্রহণ করে এবং বংশবিস্তার করে তাকে জীব বলে।
জীব বিজ্ঞান- জীবের প্রকৃতি, বৈশিষ্ট্য ও বেচে থাকার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞানলাভ করার ক্ষেত্রকে জীব বিজ্ঞান বলা হয়।
রসায়ন- রসায়ন হলো কোনো পদার্থ নিয়ে গবেষণা করার মাধ্যমে এটি কি দ্বারা গঠিত, কেনো এর অণুগুলো পরস্পর যুক্ত হয় কিংবা আলাদা হয়ে অন্য পদার্থে পরিণত হয় এবং কিভাবে এগুলো শক্তির সাথে সম্পর্কযুক্ত সে বিষয়ে বিশদ জ্ঞান আহরণ করা।
রসায়ন এর সংজ্ঞা থেকেই বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাই একে আলাদাভাবে 'রসায়ন বিজ্ঞান' হিসেবে উল্লেখ করার দরকার হয়না, আর বললেও তাতে বড় কোনো ভূল হবেনা।
4880 views
Answered
জটিল চিন্তা না করে সহজভাবে বলতে পারি যেহেতু পদার্থ(যার ভর আছে, জায়গা দখল করে) আর জীব( যার জীবন আছে) বললে তা বিজ্ঞানের কোন শাখা বোঝায় না, তাই এইসব নিয়ে আলোচনা করলে আমাদের পদার্থবিজ্ঞান কিংবা জীববিজ্ঞান বলতে হয়। অপরদিকে রসায়ন, বিজ্ঞান এর একটি মৌলিক শাখা তাই এর সাথে বিজ্ঞান না লিখলেও কিছু যায় আসে না।
4880 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy