আমি ২০১৪ সালে ssc পাশ করি| আমার কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় সকল কাগজ পত্র হারিয়ে গেছে?
এখন শুদু ssc পাশের সার্টিফিকেট আছে সার্টিফাকেট দিয়ে কি কলেজে ভর্তা হওয়া যাবে
3031 views
2 Answers
আপনার কাছে থাকার কথা এসএসসি পাশের মূল নম্বরপত্র (মার্কশীট), সনদপত্র, প্রশংসাপত্র ইত্যাদি। কলেজে ভর্তির জন্য নম্বরপত্রের প্রয়োজন। সেক্ষেত্রে আপনি আপনার বিদ্যালয়ে যোগাযোগ করে নির্ধারিত ফি ব্যাংক ড্রাফট করুন। এরপর হারানোর বিষয়ে থানায় জিডি করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে আবেদন করলেই আপনার মূল নম্বরপত্র আবার প্রদান করবে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।
3031 views
Answered
আপনি প্রশংসা পত্র আপনার ম্কুল থেকে যে কোনো সময় তুলতে পারবেন আর মার্কশীট ও সনদপত্র তুলতে হলে আপনাকে শিক্ষা বোর্ডে যেতে হবে।তবে আপনি আপনার স্কুলের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করতে পারেন সে চাইলে আপনাকে সাহায্যে করতে পারে।
3031 views
Answered