পলিটেকনিকে লেখাপড়া করে কি সুবিধা পাওয়া যায়?
1 Answers
পেশাগত জীবনে এ ক্যারিয়ারে আয় ও রোজগারের বিষয়টি নির্ভর করে কর্মদক্ষতা, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কাজের মনোযোগের ওপর। যেমন এখানে লেখাপড়া করে যে কেউ শুরুতেই মাসে ২০ থেকে ৩৫ হাজার টাকা আয় করতে পারেন। এছাড়া সরকারি ফার্মে জব করতে চাইলে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন-চিকিৎসক ভাতা, বাড়িভাড়া ইত্যাদি বাদে সরকারি স্কেল অনুযায়ী আপনার বেতন ধরা হবে ৮ হাজার টাকা। বিশেষজ্ঞদের মতে একজন লোক তার ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাসে ৮০ থেকে ১ লাখ টাকা আয় করতে পারেন। এমনকি মাসে দেড় লাখ পর্যন্ত আয় করা সম্ভব। উল্লেখ্য, সরকারি ফার্মের চেয়ে বেসরকারি ফার্মে আয়ের পরিমাণ অনেক বেশি।
ক্যারিয়ার সম্ভাবনা
কারিগরি শিক্ষায় রয়েছে বহুমুখী স্বপ্নের উজ্জ্বল ক্যারিয়ার। চাকরির জন্য রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অনেক ক্ষেত্র। যেমন- ডিপ্লোমা-ইঞ্জিনিয়ারদের চাকরির সবচেয়ে বড় বাজার হল সরকারি ইপিজেডগুলো ও গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরি। এছাড়া রিয়েল এস্টেট কোম্পানি, সয়েল টেস্ট ফার্ম, কনস্ট্রাকশন, হাইভোল্টেজ ক্যাবল লাইন, পাওয়ার জেনারেটর প্লান্ট, হাউস ওয়ারিং, শিল্প-কলকারখানা, বিভিন্ন স্ট্রাকচার ডিজাইন ফার্ম, ইন্টেরিয়র ডেকোরেশন অ্যান্ড ডিজাইন ফার্ম, ই-কম্পিউটার ডিজাইনার ডাটা, অ্যান্ট্রি, মেডিকেল ট্রান্সক্রিপশন, সফটওয়ার ফার্ম, হার্ডওয়ার ফার্ম, গ্রাফিকস ডিজাইন, বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠান, বিভিন্ন টেক্সটাইল মিল, গার্মেন্ট অ্যান্ড ফ্যাশন হাউস, গ্লাস অ্যান্ড সিরামিক ডিজাইন সরবরাহ ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো, পল্লীবিদ্যুৎ, ডেসকো, আইডিবি, বিটিসিএল, মেডিকেল ল্যাব, একাধিক সিমেন্ট ফ্যাক্টরি ও ওষুধ কোম্পানিসহ দেশে-বিদেশে শত শত প্রতিষ্ঠানে রয়েছে আপনার জন্য বহুমাত্রিক ক্যারিয়ারের সুবর্ণ সুযোগ। কারণ এসব প্রতিষ্ঠানে রয়েছে ডিপ্লোমা ইজ্ঞিনিয়ারদের ব্যাপক চাহিদা। মোটকথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেকার থাকা বা কাজ না পাওয়ার আশংকা খুব কম। এখানে পড়াশোনা শেষ করেই রয়েছে চাকরির নিশ্চয়তা। রয়েছে সফল ক্যারিয়ারের হাতছানি। আর দেরি না করে এ পেশায় গড়তে পারেন আপনার স্বপ্নের রঙিন ক্যারিয়ার।
উচ্চশিক্ষা
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে আপনি মানোন্নয়ন ও গবেষণার সুযোগ লাভের জন্য দেশে-বিদেশে উচ্চশিক্ষা নিতে পারবেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আপনি ডিগ্রি নিতে পারবেন। এছাড়াও আপনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং ও পিএইচডি করতে পারবেন। বিদেশে প্রায় সব খ্যাতনামা এবং মাঝারি মানের বিশ্ববিদ্যালয়, বিশেষ করে আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ ও চাহিদা রয়েছে।
সময়োপযোগী শিক্ষা
আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষা হল অন্যতম সময়োপযোগী শিক্ষা। বর্তমানে সব জায়গায় প্রাকটিক্যাল, অভিজ্ঞ ও দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা। সুতরাং সহজেই এ বহুমুখী ক্যারিয়ারে আপনার প্রতিভার বিকাশ ঘটাতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy