1 Answers
বলতে গেলে রাগ, গোস্বা, ক্রোধই হলো তাবৎ অনাচারের উৎস। রাগ থেকেই মারামারি হানাহানি কাটাকাটির জন্ম হয়। রাগ নিরাময়ের ব্যাপারে ইসলামী আইনে অসংখ্য বিবরণ রয়েছে। রাগের মাথায় যখন কোনো কাজ করার উদ্যোগ নেয়া হয় তখন এর পরিণতি, কল্যাণ অকল্যাণ এবং বৈধতা অবৈধতার চিন্তা করা হয় না। যখন কাজটি ঘটে যায় তখন অনুতপ্তের আকাশ মাথায় ভেঙ্গে পড়ে। আক্ষেপ করে বলতে থাকে হায় হায় এ কি করলাম। এটা উচিৎ হয় নি। তখন সে নিজের কাছেই নিজে হেরে যায়। এবং সে এ হেরে যাওয়াকে স্বীকারও করে নেয়। কখনো দেখে যায় রাগের মাথায় কোনো কাজ করে ফেললে পরবর্তীতে তাকে দৈহিকভাবেই হেরে যেতে হয়। হয়তো সে প্রতিপক্ষের পাল্টা অঘাতে চরমভাবে আহত হবে কিংবা তার তিরোধানই হয়ে যাবে। সুতরাং রেগে গেলেন তো হেরে গেলেন এ প্রবাদটির অর্থ হলো, রেগে যাওয়ার আবশ্যিক পরিণতি ফল হলো হেরে যাওয়া। অপরাধের সিংহভাগই এ রাগপ্রবণতার কারণে সৃষ্টি হয়ে থাকে। তাই প্রত্যেকের জন্য রাগকে নিয়ন্ত্রণ করা আবশ্যক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy