1 Answers
আজকের রাতটা , কাল ও পড়শু পুরো দুইটি দিন আপনার কাছে আছে । আজকে রাতের মধ্য পুরোটা বই একবার রিভাইস দেয়ার চেস্টা করোন ।এটি আপনার প্রত্যেকটি নৈব্যক্তিক সঠিক ভাবে উত্তর করতে সাহায্য করবে । এরপর কালকে এবং পরেরদিন বইয়ের কিছু ইম্পরট্যান্ট টপিকস ঝালাই ফালাই করে নিন ।আপনার অভিজ্ঞতার আলোকে পড়বেন , যেগুলো পরীক্ষায় আসতে পারে । প্রয়োজনে গাইড বই এর সহায়তা নিয়ে নৈব্যক্তিক পড়ুন । আর পরীক্ষার হলে যাওয়ার আগেই প্রতিটা সৃজনশীলে কতটুকু সময় নিবেন তা নির্ধারন করে নিবেন । আর প্রশ্ন পাওয়ার পর আপনি ঐ প্রশ্নটাই আগে উত্তর করবেন যেটা আপনি সবচেয়ে ভালো পারেন এবং কম সময়ে উত্তর করতে পারবেন সেগুলো উত্তর করবেন । এতে আপনার উপর চাপ কমে যাবে ।পরীক্ষার সময় বন্ধুবান্ধবের সাথে কথা না বলে লিখায় পূর্ণ মনোযোগ দিবেন এবং সবগুলোর উত্তর লিখে আসবেন ।