লেবু এবং আলু দিয়ে কী লাইট জ্বালানো যায় কীভাবে?
1 Answers
হ্যা আলু ও লেবু দিয়ে বাতি জ্বালানো যায়। চলুন আলু দিয়ে ব্যাটারি তৈরির প্রক্রিয়াটি কি তা জেনে নিইঃ যা যা লাগবে: ৩টি আলু, লোহার পেরেক, তামার পাত/পয়সা, কিছু তার, একটি এলইডি বাল্ব যা ১ বা ২ মিলি অ্যাম্পিয়ারে চলতে পারে, ধাতুর ক্লিপ, একটি কেঁচি ও ছুড়ি পদ্দতিঃ ১) প্রথমেই আলুর একপ্রান্তে তামার পাত ও অন্য প্রান্তে লোহার পেরেক প্রবেশ করাতে হবে। তামার পাত আলুর মধ্যে প্রবেশ করানোর জন্য ছুড়ির সাহায্যে আলুর একটা অংশ অল্প কেটে পাতটি প্রবেশ করাতে হবে। প্রতিটি আলুর জন্য একই কাজ করুন। ২) এখন ১৫ সেন্টিমিটার দৈর্ঘ্যর ৪ টি তামার তার নিয়ে তারগুলোর দুই প্রান্তের প্লাস্টিক কেঁচির সাহায্যে সরিয়ে তার বের করুন। ৩) একটি ধাতুর ক্লিপে তামার তারের এক প্রান্ত জড়িয়ে ক্লিপটি তামার পাতে আটকে দিতে হবে। প্রতিটি আলুর জন্য একই কাজ করতে হবে। ৪) এখন ক্লিপের সাথে আটকানো তারের অপর প্রান্ত প্রতিটি পার্শ্ববর্তী আলুর লোহার পেরেকের সাথে জুড়ে দিতে হবে। সবশেষে একটি তার তামার পাত হতে ও অন্যটি পেরেক থেকে মুক্ত অবস্থায় থাকবে। এই অবস্থায় আলুটি একটি ব্যাটারিতে পরিণত হয়। ৫) এখন এই দুটি খোলা তারের মধ্যে তামার পাত হতে আসা তারটি একটি এলইডি বাল্বের লম্বা পায়ের সাথে ও অন্যটি ছোট পায়ের সাথে জুড়ে দিলেই বাল্বটি জ্বলে উঠবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy