হার্ট এ রিং পরানোর পর কি কি সমস্যা হতে পারে এবং কি কি বিষয়ে সর্তক থাকতে হবে?

আমার বাবা হার্ট এর রুগি। ২ টা রিং পরাতে বলছে। কিন্তু আব্বু রিং পরাতে চাচ্ছে না। নিয়মিত ঔষধ খেতে যাচ্ছে, এখন তার জন্য কোনটা ভাল হবে?

6487 views

2 Answers

রিং বা স্টেন্ট একটি ফরেন পার্টিক্যাল। এটা সাময়িকভাবে ব্লক খুলে দেয় ঠিকই কিন্তু এর গোড়ায় ক্যালসিফিকেশন এর মতই চর্বি জমে গিয়ে আবার ব্লক হতে পারে। খুব সিরিয়াসভাবে লাইফস্টাইল পাল্টালে এ থেকে দীর্ঘ সময়ের জন্য দূরে থাকা যায়।

6487 views Answered

আপনি যেহেতু আগেই ডাক্তার এর পরামর্শ নিয়েছেন, কাজেই চাইলে আরো একজনকে দেখাতে পারেন। যদি দুজনের কথা সম্পুর্ণ ভিন্ন হয় তাহলে তৃতীয় কারো পরামর্শ নিন। হার্ট সুস্থ রাখতে আমাদের সকলেরই কিছু নিয়ম মানতে হবে। প্রথমেই আসে চর্বি যুক্ত খাবার পরিহার করা, নিয়মিত হাঁটার অভ্যাস করা, পরিমিত ঘুম এবং যতটা সম্ভব দুশ্চিন্তা মুক্ত থাকা। এছাড়াও ঔষধ খেতে হবে নিয়ম করে এবং প্রয়োজন হলেই ডাক্তার এর পরামর্শ নিতে হবে সাথে সাথে। 

6487 views Answered

Related Questions

Next steps