আমার অতিরিক্ত চুল পড়তেছে এখন কি করি?

আমার বয়স ১৭ বছর চলতেছে।আমার মাথা চিরনি দিয়ে আছড়ানোর সময় প্রতিদিন অনেক চুল পড়ে,এখন আমার মাথা প্রায় টাক হওয়ার উপক্রম দয়া করে চুল ঘন করার কিছু টিপস দিন।

2831 views

2 Answers

চুল পড়ার অনেক কারণ আছে। কারণ ও সমস্যার সমাধান করে যত্ন নেয়া উচিত। দুটোর ওপর সমান গুরুত্ব দিতে হবে। কারণগুলো হচ্ছে_ ১. খুশকি ২. অপর্যাপ্ত ঘুম, রাত জাগা ৩. টেনশন, স্ট্রেচ ৪. ভিটামিনের অভাব, রক্তস্বল্পতা ৫. মাথা অপরিষ্কার রাখা, যত্ন না নেয়া ৬. অসুস্থতা, দুর্বলতা ইত্যাদি এ কারণগুলোর মধ্যে যা আপনার আছে তা সমাধান করা। যত্নের মধ্যে প্রথম কথা চুল পরিষ্কার রাখা, প্রয়োজনে প্রতিদিন শ্যাম্পু করা। চুল যেন রুক্ষ না হয় সেই জন্য প্রতিদিন ব্যবহারে কিছু হালকা শ্যাম্পু পাওয়া যায় তা ব্যবস্থা করবেন অথবা কন্ডিশনারযুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন। সপ্তাহে ১ দিন মেহেদি, টকদই, ডিম ১টি, লেবুর রস ২ টেবিল চামচ। হালকা গরম পানি দিয়ে পেস্ট করবেন, ৩০ মিনিট পর শ্যাম্পু করবেন। সপ্তাহে ১দিন ২ চা চামচ ভিনেগার ও ৬ চা-চামচ হালকা গরম পানি মিলিয়ে চুলের গোড়ায় লাগাবেন।

2831 views Answered

আসল ইন্ডিয়ান লিভন তেলটা ব্যবহার করুন ভাল ফল পাবেন।

2831 views Answered

Related Questions

Next steps