2 Answers
চুল পড়াটা আসলে একেবারে প্রাকৃতিক একটি শারীরিক প্রক্রিয়া। চুল ঝরে যাবে এবং আবার নতুন চুল গজাবে সেটাই স্বাভাবিক।কিন্তু অনেকেরই মনে হতে পারে চুল খুব বেশি ঝরে যাচ্ছে ইদানিং। চুল পড়ে টাক হয়ে যাবার ভয় জেঁকে বসে তাদের মাঝে। আসলে দৈনিক কি পরিমাণে চুল ঝরাটা স্বাভাবিক আর কতটা চুল ঝরলে আপনার চিন্তিত হবার কারণ থাকে? দৈনিক ৫০ থেকে ১০০টি চুল ঝরে যাওয়াটা স্বাভাবিক, জানা যায় WebMD থেকে। তবে হেয়ার ডার্মাটোলজিস্ট ফ্রান্সেস্কো ফুস্কোর মতে, মৌসুমের ওপর এটা নির্ভর করে থাকে। হেমন্তে চুল বেশি ঝরে আর গ্রীষ্মে চুল পড়াটা কমে যেতে পারে। এছাড়াও Women’s Health Mag কে ট্রাইকোলজিস্ট অ্যানাবেল কিংসলি জানান, আপনার চুল যদি বেশি লম্বা হয় তাহলেও মনে হবে আপনার চুল ছোট চুলের মানুষের চাইতে বেশি পড়ছে। এতে বেশি চিন্তিত হবার কিছু নেই। নিজের শরীরের যত্ন নিতে থাকলে চুল স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মৌসুম ছাড়াও আরো কিছু কারণে আপনার চুল ঝরার পরিমাণ একটু বেড়ে যেতে পারে। এ কারণগুলো হলো: – হঠাৎ করে খাদ্যভ্যাসে পরিবর্তন বা ডায়েট করা – বার্থ কন্ট্রোল পিল খাওয়া শুরু করা বা বন্ধ করা – গর্ভধারন – জ্বর বা পেট খারাপ হবার মতো ছোটখাটো অসুস্থতা এই কারণগুলোতে ১০ দিন থেকে ছয় মাস পর্যন্ত চুল ঝরা অব্যহত থাকতে পারে। এছাড়াও শীতকালে অনেকে দুই-তিনদিন পর পর চুল ধুয়ে থাকেন। এ সময়ে মনে হতে পারে চুল বেশি পড়ছে। আসলে এই কয়দিনে চুল জমে যায় দেখেই মনে হয় বেশি চুল পড়ছে। তবে কয়েকটি ব্যাপার দেখা গেলে আপনার চিন্তিত হবার কারণ আছে বই কি। যদি দেখেন, মাথার কোনো জায়গায় পয়সার আকৃতিতে কোনো জায়গায় চুল উঠে গেছে একেবারেই, তাহলে সাথে সাথে কোনো ডার্মাটোলজিস্ট দেখানো জরুরী। এটা হতে পারেন অ্যালোপেশিয়া অ্যারিয়াটা নামের এক জটিলতার লক্ষণ, shape.com কে বলেন ফুস্কো। এছাড়াও যদি মাথার ত্বকে অতিরিক্ত চুলকানি হয়, ত্বক লালচে, স্পর্শকাতর, খোঁচাখোঁচা অথবা চামড়া উঠে যেতে থাকে তাহলেও ডাক্তার দেখানো দরকার। কারণ এগুলো স্ক্যাল্পে সমস্যা বা অ্যালার্জির লক্ষণ হতে পারে। এটা বেশিদিন থাকলে চুল পড়ে যেতে পারে। যদি দেখেন এক মাসের বেশি সময় ধরে অস্বাভাবিক চুল পড়ছে, তাহলেও ডাক্তার দেখান। অনেকের ক্ষেত্রে মাথার সামনের দিকে টাক পড়ার পারিবারিক ইতিহাস থাকতে পারে। জেনেটিক কারণেও অনেকের চুল একটু বেশি বা কম পড়তে পারে। আপনি যদি নারী হয়ে থাকেন এবং সবসময় পেছনের দিকে চুল টেনে চুড়া করে বেঁধে রাখেন, তাহলে এটাও মাথার সামনের দিকে টাক পড়ার জন্য দায়ী, জেনে রাখুন। চুল পড়া ছাড়াও যদি দেখেন নতুন গজানো চুল আপনার অন্যান্য চুলের চাইতে লম্বায় খাটো, তবে তার পেছনে দায়ী থাকতে পারে চুলের আগা ফাটা। ফুস্কো পরামর্শ দেন, আপনার যে চুল আছে সেটারই যত্ন নিন। কন্ডিশনিং করলে চুলের স্থায়িত্ব বাড়বে। এ কারণে তিনি এমন সব পণ্য ব্যবহার করতে বলেন যেগুলো চুলের পাশাপাশি মাথার ত্বকের জন্যও উপকারি হবে। (From Bangla RupCare)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy