৫০ বছর পর কোন নারীর মাসিক হওয়া কি কোন রোগের লক্ষণ?
1 Answers
মাসিক এক দুই বছর বন্ধ থাকার পর যদি কারো রক্তপাত হয় তখন তাকে পোস্ট মেনোপোজাল রক্তপাত বলা হয়। এটি গুরুত্বের সাথে সবাইকে বিবেচনা করতে হবে। পোস্ট মেনোপোজাল রক্তপাতের অনেক কারণ আছে। কিছু সাধারণ কারণ আছে। যেমন : কেউ যদি এইচআরটি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মাঝে মাঝে নেয় সেই ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হতে পারে। কারো যদি সার্ভিক্স এ পলিপ (টিউমারের মত বস্তু) থাকে। আবার যদি ইউট্রাসে (জড়ায়ু) এনডোমেট্রাল পলিপ থাকে, যৌনাঙ্গে আলসার থাকে সে ক্ষেত্র রক্তপাত হতে পারে। তবে যেই ক্ষেত্রে ভয় সবচেয়ে বেশি সেটা হল এনডোমেট্রিয়াল ক্যানসার। এই সমস্যা হলেও মাসিক বন্ধ হওয়ার পরও রক্তপাত হতে পারে। এটি একটি প্রাথমিক লক্ষণ এই ক্যানসারের। এ জন্য মাসিক বন্ধ হওয়ার পরও যদি ক্যানসার জনিত কারনে রক্তপাত হয় সেই ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং পরীক্ষা-নিরীক্ষা করতে হবে এই ক্যানসার প্রতিরোধের জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy