পড়াশুনা ক্যারিয়ার?
আমি উচ্চমাধ্যমিক পাশ করেছি বিজ্ঞান বিভাগ থেকে রেজাল্ট গোল্ডেন ৫ আরেকটা ৫
আমি এখন আর বিজ্ঞান বিভাগে থাকতে চাইছিনা....
আমি গণিত কম পারি কম বুঝি মুখস্থকরণ বিষয়াবলী পছন্দ করি.... আমার বর্তমান ইচ্ছা টিচিং ক্যারিয়ার এ যাওয়া....
কোন বিষয়ে পড়লে ভালো হবে???
আমি পড়াশোনার পাশাপাশি অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত
গান শিখছি ছোটবেলা থেকে.....
ছবি আঁকতে ও ভালোবাসি
আমি ঢাবি চারুকারু তে ও চান্স পেয়েছিলাম কিন্তু পরিবারের মতামত না থাকায় ভর্তি হতে পারিনি
আমি আবৃত্তি ও করি
ঢাবিতে ঘ বিভাগে পরীক্ষা দিয়েছিলাম কিন্তু হয়নি
আমি খুব চিন্তিত নিজের ক্যারিয়ার নিয়ে
আমি এমন কিছু নিয়ে পড়তে চাই যার পাশাপাশি আমি গান করে যেতে পারি......আমি শাস্ত্রীয় সংগীতে অনার্স করছি(পাশাপাশি)
আমার বাসায় সবাই কম বেশি গানকে সাপোর্ট করে কিন্তু তারা চায় আরেকটা পরিচয় ও যেনো থাকুক আমার....
আমি ভবিষ্যৎ এ যেনো কলেজে পড়াই এটা বাবার ইচ্ছে
মায়ের স্বপ্ন আমি যেনো গান নিয়ে অনেকদূর যেতে পারি তার সাথে ইংরেজীতে প্রফেসারি করতে পারি ভবিষ্যৎ এ......
এখন সাজেশন চাইছি কি নিয়ে পড়লে পড়া এবং গান দুটোকেই প্রাধান্য দিতে পারবো আমি????
2 Answers
এটা ত সহজ কথা আপনি যাকে বেশি ভালোবাসেন,তারটা গ্রহণ করেন।আর যদি মনে করেন ভবিষ্যতের কল্যাণ চান,তাহলে শিক্ষিকতাকে গ্রহণ করুন।কেননা একজন শিক্ষকের যতটুকু মর্যাদা সে বিশ্বের যত বড় গায়ক হোক শিক্ষকের সমান কোনদিন হবে না।আপনি আপনার বাবার ইচ্ছাকে গ্রহণ করতে পারেন।আর কলেজের শিক্ষিক হলে উচ্চ শিক্ষার বিকল্প নেই।কিন্তু গান গাওয়ার জন্য তার দরকার হয় না।তাই একে আপনি আপনার পড়াশুনার পাশাপাশি চর্চা করেই আপনি গায়ক হতে পারবেন,গায়ক হওয়ার জন্য বেশি পড়াশুনার দরকার হয় না।আমি মনে করি আপনার বাবার ইচ্ছাটা যুক্তিযুক্ত।কেননা একজন শিক্ষক জাতি গড়ার কারিগর।কিন্তু কোন শিল্পী জাতিগড়ার কারিগর নয়।আপনি চাইলে আপনার শিক্ষিকতার পাশাপাশি গায়ক হতে পারবেন।তবে গায়ক হয়ে কলেজের শিক্ষক হওয়া দুর্ষ্কর।আপনি যেহেতু বিজ্ঞানের ছাত্র তাই আপনার বিজ্ঞান সম্পর্কে ভাল ধারণা থাকবে।তাই আপনি বিজ্ঞানের বিষয়গুলি পড়াতে পারেন।যেমন জীববিজ্ঞান পড়াতে পারেন।আর নইতো ইংরেজি যদি ভাল পারেন।
আপনি ইংরেজিতে অনার্স করতে পারেন। এতে মুখস্থকরণ বিষয়াবলি রয়েছে। আপনাকে কোন ধরনের গাণিতিক সমস্যায় পড়তে হবে না। ইংরেজিতে অনার্স করলে ভবিষ্যতে কলেজের শিক্ষক হওয়া আপনার জন্য সহজ হবে। পাশাপাশি আপনি গানেরও চর্চা করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy