হুজুর এবং আলেমগণ তাদের নামের আগে যে ''হযরত'' ব্যবহার করেন এই হযরত কতটুকু যোগ্যতা অর্জন করলে পায়?

হুজুর এবং আলেমগণ তাদের নামের আগে যে ''হযরত'' ব্যবহার করেন এই হযরত কতটুকু যোগ্যতা অর্জন করলে পায়?
2658 views

1 Answers

আসলে হযরত কোন যোগ্যতাকে বুঝায়না এটা একজন আরেকজনকে সম্মান প্রদর্শন পূর্বক ব্যবহার করে। নিচে এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হল। 

 حضرة   ' হযরত’ আরবী শব্দ, পুংলিঙ্গ। অর্থ নৈকট্য, নেতা, জনাব, সম্মানসূচক উপাধি।جناب ‘জনাব’ আরবী শব্দ, উভয় লিঙ্গ। অর্থ সম্মানিত ব্যক্তি, আশ্রয়স্থল ইত্যাদি (ফীরোযুল লুগাত (উর্দূ)। সম্মানিত ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তাঁদের নামের শুরুতে ‘হযরত’, ‘জনাব’ ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন, হযরতুল উস্তায/আদ-দাকতূর, হযরতুল মুহতারাম ইত্যাদি’(মু‘জামুল লুগাতিল আরাবিইয়াহ আল-মু‘আছারাহ ১/৪০১, ৫১৪)। আরবী ভাষায় ‘হযরত’ শব্দের ব্যবহার বহূ পূর্ব থেকেই চালু আছে। যেমন ইমাম যাহাবী, হাফেয ইবনু কাছীর (রহঃ) প্রমুখ বিদ্বানগণ সম্মানিত ব্যক্তিদের সম্বোধনের ক্ষেত্রে এ শব্দ ব্যবহার করেছেন (সিয়ারু আ‘লামিন নুবালা ১০/৫৫২, আল-বিদায়াহ ১৩/২৬১)

http://at-tahreek.com/april2015/qa_18_7_16.html

2658 views Answered

Related Questions

Next steps