নারীর প্রতি আকর্ষণ না থাকা?
1 Answers
প্রত্যেক পুরুষ মানুষের টেস্টিস থেকে দুই ধরনের হরমোন ক্ষরণ হয়, টেস্টস্টেরন এবং ইস্ট্রজেন। এদের মধ্যে টেস্টস্টেরন অনেক বেশি ক্ষরণ হয় এবং খুবই কম মাত্রায় ইস্ট্রজেন ক্ষরণ হয়। টেস্টস্টেরন মানুষের পুরুষ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে। অর্থাৎ এই হরমোন পুরুষত্ব জাগিয়ে তোলে। পক্ষান্তরে ইস্ট্রজেন নারী বৈশিষ্ট্য প্রকাশ করে। কাজেই একজন পুরুষ মানুষের যদি কোন কারনে এই হরমোন ক্ষরণের ভারসাম্য নষ্ট হয়ে যায় অর্থাৎ ইস্ট্রজেন স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি ক্ষরণ হয় এবং টেস্টস্টেরন এর ক্ষরণ কমে যেতে থাকে তাহলে সেই পুরুষে নারীসুলভ বৈশিষ্ট্য প্রকাশ পেতে শুরু করে। যেমনটি আপনার ক্ষেত্রে হচ্ছে। কাজেই এখন আপনার উচিৎ একজন এন্ডোক্রাইনোলোজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ ডাঃ এর সাথে পরামর্শ করা। তিনি আপনার হরমোন লেবেল পরীক্ষা নিরীক্ষা করে সমাধান করে দিতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy