1 Answers

বেতন কতো হবে তা তো ফিক্সড না কারণ একেক কোম্পানির সেলারি পলিসি একেক রকম। আর আপনি ইঞ্জিনিয়ার হয়ে পাস করা মানেই আপনি কিন্তু যে কর্মক্ষেত্রে ভাল সেলারি পাবেন তা আশা করা ভুল। সেলারি নির্ভর করবে আপনার দক্ষতার উপরে। আপনি ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হবার পরেই আপনি একজন ফ্রেশার। আর ফ্রেশারদের সেলারি কোনো কোম্পানিই বেশি দিতে চায় না প্রসিদ্ধ কোম্পানি ছাড়া। মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনি জব করতে গেলে আপনি শুরুতেই ৩০+ পাবেন । তাছাড়া অন্য সব কোম্পানিতে আপনি যখন জব করতে যাবেন তখন আপনার আপনার সেলারি সাধারণত অনেক কম হবে, কিছু কিছু জায়গার ভার্সিটি+ সিজিপিএ র উপরে ভিত্তি করেও সেলারি দেওয়া হয়।

আপনাকে ১০ হাজার ও দিতে পারে আবার ২৫ হাজারও দিতে পারে। তবে আপনি অভিজ্ঞতা অর্জনের পরে যদি কোনো কোম্পানিতে জব করতে যান আপনার সেলারি তখন যথেষ্টই ভালো হবে আশা করা যায়। পাশাপাশি আপনি কিছু কোর্স করে রাখতে পারেন যার দ্বারা আপনি কিছু এক্সট বেনিফিটো পেতে পারেন ।

আমি ইলেকট্রিক্যাল থেকে পাশ করা না, তবুও বলে রাখি আমার প্রথম জবের সেলারি ছিলো ৮০০০ টাকা।

3453 views

Related Questions